এক ম্যাচ নিষিদ্ধ মিসবাহ

স্পোর্টস ডেস্ক :ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ধীর গতির বোলিংয়ের অপরাধে পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক মিসবাহ উল হককে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এছাড়াতার ম্যাচ ফি’র ৪০ এবং দলের অন্য খেলোয়াড়দের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

image-7324

নির্ধারিত ১০৩ ওভারের চেয়ে ২ ওভার কম বোলিং করায় আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন মিসবাহর ওপড় এ শাস্তি আরোপ করেন। এ শাস্তির ফলে হ্যামিলটনে ২৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মিসবাহ।

গত আগস্টে ইংল্যান্ড সফরে ওভাল টেস্টেও একই অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন মিসবাহ। অর্থাৎ এক বছরের মধ্যে দ্বিতীয়বার একই অপরাধ করায় বিধান অনুযায়ী আইসিসি মিসবাহকে এক ম্যাচ নিষিদ্ধ ও ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক