বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে মুখ খুললেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার

maxresdefaultস্পোর্টস ডেস্ক : বিপিএলে টানা পাঁচ ম্যাচ হারের পর এক ম্যাচে জিতেছে মাশরাফির কুমিল্লা ভেক্টোরিয়ান্স। আর এই জয়ের পর নিজের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি দলের অধিনায়ক সম্পর্কেও সুলিখিত বিবৃতি দিয়েছেন এর কর্ণধার নাফিসা কামাল। পয়েন্ট টেবিলে একদম তলানিতে রয়েছে কুমিল্লা ভেক্টোরিয়ান্স। দলের এই টানা পরাজয়ের মধ্যে দলটির ভেতরের কিছু দ্বন্ধের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিলো।

দলের এমন পরিস্থিতিতে এর কর্ণধার নাফিসা কামাল তার সুলিখিত বিবৃতিতে সবকিছু পরিষ্কার করেন। তিনি বলেন, “আপনি যখন আপনার সেরা সময়ে থাকবেন তখন বিষয়গুলো খুব সহজ থাকে। ভক্তরা, বন্ধুরা, শুভাকাঙ্ক্ষীরা আপনার পাশে থাকে। কিন্তু আপনি যখন হারতে থাকবেন তখন বাস্তবতা বুঝতে পারবেন। আজ আমি এমন এক অবস্থায় আছি যে আমার বলতে হচ্ছে আমার আগের চেয়ে অনেক ভক্ত, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমি কত ভাগ্যবান যে এরকম ভালোবাসা আর সম্মানের যোগ্য হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। ”

“আমরা একটি ম্যাচ জিতেছি এবং আমাদের কাছে এমন মনে হয়েছে যে আমরা বিশ্বকাপ জিতে গেছি। আমরা সব ক্ষেত্রেই বিশ্বের নানা প্রান্তের মানুষের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছি। আমি টংয়ের দোকানের চা ওয়ালা থেকে মন্ত্রীর কাছ থেকেও শুভেচ্ছা পেয়েছি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ভালোবাসার জন্য ধন্যবাদ। এই ভালোবাসাই আমাদের প্রচেষ্টার মূল্য। ”

“কিছু লোক আমার এবং আমাদের অধিনায়ককে নিয়ে কিছু নেতিবাচক খবর ছড়াতে চেষ্টা করেছেন। আমি জানি আপনারা কারা। আমি আপনাদের ক্ষমা করে দেব শুধুমাত্র এটি বিশ্বাস করে যে আপনারা হতাশা থেকে কাজটি করেছেন। যখন দল খারাপ খেলে তখন আপনারা দোষারোপ করার চেষ্টা করেন। কিন্তু দলের মালিক বা অধিনায়কের যে খারাপ লাগে সেটা কেউ অনুভব করতে পারে না। আপনাদের সমালোচনা আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে। তাই ধন্যবাদ আপনাদের।”

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত