বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরের দুর্দান্ত ক্যাচ; বিপদে রাজশাহী

nasirস্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা ফিল্ডার নাসির হোসেন। অথচ একাদশে তার ঠাঁই হয় না। চলতি বিপিএলে যথারীতি ভাল পারফর্মেন্স আসছে ‘দ্য ফিনিশার’-এর কাছ থেকে। আজ সীমানার কাছে দাঁড়িয়ে নেওয়া সাব্বিরের ক্যাচটি অনেকদিন মনে রাখবে ক্রিকেট ইতিহাস।

চতুর্থ ওভারের শেষ বলটি করলেন মোহাম্মদ শহীদ। সজোরে ব্যাট চালালেন এবারের বিপিএলের একমাত্র সেঞ্চুরিয়ান সাব্বির রহমান। লংঅনের উপর দিয়ে উড়ে যাওয়া বলটি ছক্কা হলেও হতে পারত। কিন্তু সেখানে ফিল্ডার হিসেবে যে আছেন নাসির হোসেন। তাই সাব্বিরের ছক্কার স্বপ্ন ভঙ্গ করে নাসির অপূর্ব দক্ষতায় তালুবন্দী করলেন বলটি। জাতীয় দলের সতীর্থের এমন ফিল্ডিং প্রদর্শনীতে বোকা বনে গিয়ে সাব্বির প্যাভিলিয়নের পথ ধরলেন। আউট হওয়ার আগে তিনি ৯ বলে ১টি চারে ৭ রান করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহী কিংসের রান ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৪। এর আগে জুনায়েদ সিদ্দিকী ৪ রান করে ডোয়াইন ব্র্যাভোর বলে সাঙ্গাকারার হাতে ধরা পড়েন।

এর আগে চট্টগ্রামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর আজ সোমাবারের প্রথম খেলায় টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ঢাকা ডায়নামাইটস। শ্রীলংকান গ্রেট কুমার সাঙ্গাকারার হাফ সেঞ্চুরি এবং দুটি বড় পার্টনারশিপের কল্যাণে রাজশাহী কিংসকে ১৮৩ রানের টার্গেট দেয় সাকিব আল হাসানের দল।

ঢাকার শুরুটা ধীরে হলেও আস্তে আস্তে হাত খুলতে শুরু করেন দুই ওপেনার। শুরু হয় ধুমধারাক্কা ব্যাটিং। স্পিন বিস্ময় মেহেদী মিরাজের ওভারে দুই বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারি হাঁকান দুই ব্যাটসম্যান। ৩৬ বলে এই জুটি তুলে ফেলে ৫০ রান। শেষ পর্যন্ত ৭১ রানে ভাঙ্গে উদ্বোধনী জুটি। আবুল হাসানের বলে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন মেহেদী মারুফ। ২৫ বলে ৩ চার এবং ২ ছক্কায় ৩৫ রান করেন এই ওপেনার।

এরপর সাঙ্গাকারার সঙ্গী হন মোসাদ্দেক হোসেন। ১৭ বল খেলে মাত্র ১৩ রান সংগ্রহ করে দলীয় ১১৯ রানে ফরহাদ রেজার বলে তার হাতেই ধরা পড়েন এই তরুণ। কুমার সাঙ্গাকারার দৌলতে দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৪৮ রান। এরই মধ্যে সাঙ্গাকারা তুলে নেন চলতি বিপিএলের নিজের প্রথম হাফসেঞ্চুরি। ৩৮ বলে ৪টি চার এবং ২ ছক্কায় ৫০ পূরণ করেন তিনি। ২ রানের ব্যবধানে ফরহাদ রেজার বলে আবুল হাসানের হাতে ধরা পড়েন তিনি। তার ৪৬ বলে ৬৬ রানের ইনিংসটিতে যোগ হয় আরও একটি চার এবং একটি ছক্কা।

দলের রান ১৩৮ হতে আবারও উইকেট পতন। এবার মোহাম্মদ সামির বলে সরাসরি বোল্ড হয়ে যান ম্যাট কোলেস (৮)। ম্যাচের হাল ধরেন আগের ম্যাচের ব্যাটিং তাণ্ডব চালানো সেকুজে প্রসন্ন এবং অধিনায়ক সাকিব আল হাসান।

আগের ম্যাচের মতই ব্যাটি ঝড় তোলেন প্রসন্ন। ১৬ বলে ২ চার এবং ৩ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৩৪ রান। পাশাপাশি হাত খুলে ব্যাট করেন অধিনায়ক সাকিব।  ১২ বলে ৩ বাউন্ডারিতে তিনি করেন ১৮ রান। তাদের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস।

দিনের অপর খেলায় সন্ধ্য পৌনে ৬টায় মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন এবং সনি সিক্স।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ