বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ টাই

23cস্পোর্টস ডেস্ক : শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৪ রান। ৫ উইকেট হাতে থাকা ক্যারিবিয়ানদের জয়ের স্বপ্ন দেখাটাই কী স্বাভাবিক নয়! কিন্তু জিম্বাবুয়ে তা মানবে কেন, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতায় তারা হারতে বসা ম্যাচটা শেষ করল টাই দিয়ে। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ শেষ ওভারে তিন উইকেট হারিয়ে স্কোরে জমা করতে পারে ৩ রান। তাই জিম্বাবুয়ের ২৫৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের ৫০ ওভারও শেষ হয় ৮ উইকেটে ২৫৭ রানে। ম্যাচ টাই হওয়ায় দুদলই পেয়েছে ২ পয়েন্ট করে।

শেই হোপের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের জয়টা ছিল সময়ের অপেক্ষায়। শুরুতে জনসন চার্লেস ও এভিন লুইস ফিরে গেলেও আরেক ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটকে নিয়ে দাঁড়িয়ে যান হোপ। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ১৬২ রান। ব্রাথওয়েট ১১৭ বলে ৭৮ রান করে আউট হলেও হোপ ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পূরণ করে আউট হন ১০১ রান করে। ১২০ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৪ চার ও ৪ ছক্বায়। তাতে জয়ের পথেই এগোচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৬ বলে তাদের দরকার পড়ে ৪ চার। সেই রান নিতে ডোনাল্ড তিরিপানোর শেষ ওভারে এলোমেলো হয়ে যায় সব।

জিম্বাবুয়ের এই পেসারের প্রথম বলে ১ রান নেন জেসন হোল্ডার। পরের বলেই আউট কার্লোস ব্রাথওয়েট। তৃতীয় বলে তিরিপানো আবারও উইকেট উৎসব করেন অ্যাশলে নার্স রানআউট হলে। শেষ বলে জেতার জন্য ওয়েস্ট ইন্ডিজের ১ রান দরকার পড়লেও সেটা নিতে পারেনি জনাথন কার্টার রান আউট হলে। তাতে নাটকীভাবে টাই হয় ম্যাচ।

এর আগে ক্রেইগ এরভিনের ৯২ ও সিকান্দার রাজার ৭৭ রানের ইনিংসের ওপর ভর দিয়ে জিম্বাবুয়ে স্কোরে জমা করেছিল ২৫৭ রান। ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত