বিপিএলে মিলারের মূল্য প্রতি ম্যাচে ২০ লাখ টাকা

milleস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড মিলার এবং অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন।

তবে এই দুই ক্রিকেটারের জন্য বিশাল অংকের টাকা ব্যয় করতে হবে রংপুরকে।

ঢাকা পর্বের শেষ ৬ ম্যাচে রংপুরের হয়ে খেলার কথা রয়েছে মিলার এবং ওয়াটসনের। প্রতি ম্যাচে মিলারকে ২৫ হাজার ডলার দিতে হবে। আর ওয়াটসনকে দিতে হবে মিলারের চেয়েও বেশি টাকা।

রংপুর রাইডার্সের চেয়ারম্যান ড. এরতেজা হাসান বিষয়টি জানিয়েছেন।

এরতেজা জানান, মিলারকে দিতে হবে ম্যাচ প্রতি প্রায় ২০ লাখ টাকা আর ওয়াটসনের জন্য আরও বেশি টাকা ব্যয় করতে হবে।

রংপুর রাইডার্স বর্তমানে পয়েন্ট তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে। দলটিতে খেলছেন মোহাম্মদ শেহজাদ ও শহীদ আফ্রিদির মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা। তবে দলের আইকন ক্রিকেটার সৌম্য সরকার একেবারেই ফর্মে নেই। দলটিতে বল হাতে আলো ছড়াচ্ছেন স্পিনার সোহাগ গাজী।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক