রংপুর রাইডার্স দরকার ১২৩ (সরাসরি)
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফি বিন মুর্তজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নাঈম ইসলামের দল রংপুর রাইডার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সোয়া ছয়টায়।
এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে তিনটিতে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে রংপুর রাইডার্স। আর চার ম্যাচ খেলে চারটিতেই হেরে পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।











