,

মিসবাহকে অবসর নিতেই দিচ্ছে না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক :বয়স ৩০ পেরিয়েছে? ওই ক্রিকেটার আর চলে না। অনেক দেশের এই মনোভাব। কিন্তু ৪২ পেরিয়ে ৪৩ এ পা রাখা মিসবাহ-উল হককে যে অবসরই নিতে দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত বছর অবসর নিতে চেয়েছিলেন সব ধরনের ক্রিকেট থেকে। কিন্তু পিসিবি তাদের টেস্ট অধিনায়কের সিদ্ধান্ত বদলেছে। চলমান নিউজিল্যান্ড সফরের পর অস্ট্রেলিয়াতেও পাকিস্তানকে নেতৃত্ব দিতে হবে। তারপর পিসিবি নতুন অধিনায়কের কথা ভেবে দেখবে।

misbah-ul-haq-binodon69

শুক্রবারই প্রথম পাকিস্তানি হিসেবে ৫০ টেস্টে দেশকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েছেন মিসবাহ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে তাদের প্রথম ইনিংস ১৩৩ রানেই গুটিয়ে গেছে। মিসবাহ এই ধ্বংসের মধ্যেও ৩১ রান করে ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক।

পিসিবির সূত্রটি জানিয়েছে, মিসবাহ ও বোর্ডের প্রধান জুনে ইংল্যান্ড সফরের আগে বৈঠকে বসেছিলেন। সেখানে শাহরিয়ার খান বোর্ডের সিদ্ধান্ত জানান মিসবাহকে। আর তা হলো অস্ট্রেলিয়াতেও দলকে নেতৃত্ব দিতে হবে।

তবে মিসবাহ যে আর বেশিদিন নেই সেটা এখন পরিষ্কার। কোচ মিকি আর্থারের বড় ভূমিকা থাকবে নতুন অধিনায়ক নির্বাচনে। ওয়ানডে অধিনায়ক আজহার আলী খুব জনপ্রিয় নন বলে তাকে টেস্টেরও দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে না। সূত্র জানাচ্ছে, আগামী বছরের জন্য ৩৮ বছরের ইউনিস খানকে অধিনায়ক করা হতে পারে। এর মধ্যে নতুন অধিনায়ক তৈরি করবে পিসিবি। ২০১০ সাল থেকে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন মিসবাহ। তার নেতৃত্বে এই বছর প্রথমবারের মতো আইসিসি র‌্যাংকিংয়ে বিশ্বের ১ নম্বর দল হয়েছিল পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে