বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাপে চিটাগং ভাইকিংস

tamimস্পোর্টস ডেস্ক : টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে গেলেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। দলীয় ১৭ রানে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের বিদায়ে চাপে পড়েছে একটি জয়ের প্রতীক্ষায় থাকা চিটাগং। দলীয় ৪১ রানে ফিরে গেছেন আরেক ওপেনার ডোয়াইন স্মিথ।

এর আগে চট্টগামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর শুক্রবারের প্রথম খেলায় টসে জিতে চিটাগং ভাইকিংসকে ফিল্ডিংয়ে পাঠায় রাজশাহী কিংস। রাজশাহীর হয়ে শুরুতে আঘাত হানেন তরুণ স্পিন বিস্ময় মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ব্যক্তিগত ৫ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তামিম ইকবাল।

এরপর হাত খুলে মারতে শুরু করেছিলেন ডোয়াইন স্মিথ। ৬টি চার এবং ১ ছক্কায় ১৯ বলে ৩৪ রান করার পর তিনি শিকার হন আবুল হাসান রাজুর। রাজুর দারুণ একটি ইয়র্কারে সরাসরি বোল্ড হয়ে যান এই ক্যারিবীয় টি-২০ স্পেশালিস্ট।

এই রিপোর্ট লেখা পর্যন্ত চিটাগং ভাইকিংসের রান ৪ উইকেটে ৭৪। খেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন এবং সনি সিক্স। দিনের অপর খেলায় সন্ধ্য সোয়া ছয়টায় মুখোমুখি হবে এখনও পর্যন্ত জয়ের দেখা না পাওয়া একমাত্র দল মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা রংপুর রাইডার্স।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত