,

মিথুনের ফিফটিতে রংপুরের ১৭৫

194054mithun-bpl-50000স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ মিথুনের ৪৪ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬২। লিয়াম ডসনের ৩৬ বলে ৩টি বাউন্ডারি ও একটি ছক্কায় ৪৬। বুম বুম শহীদ আফ্রিদির ১০ বলে ২ ছক্কা ও ১ চারে ২২। চট্টগ্রামে গিয়ে জ্বলে উঠলো বিপদে থাকা রংপুরের ব্যাটিং লাইন আপ। আর তাতে শক্তিশালী ব্যাটিংয়ের বরিশাল বুলসের বিপক্ষে তারা ৬ উইকেটে ১৭৫ রান তুলে ফেলে চ্যালেঞ্জ ছুড়ে দিল।

এবারের বিপিএলে এই ম্যাচের আগ পর্যন্ত রংপুরের ব্যাটিং ঠিক প্রমাণিত না। কিন্তু বরিশাল ব্যাটে দুর্ধর্ষ। তারা এক ম্যাচে ১৯২ রান করেছে ৪ উইকেটে। আরেক ম্যাচে ১৬৪ রানের টার্গেট তাড়া করে সহজে জিতেছে। শাহরিয়ার নাফীস, মুশফিকুর রহীম, ডেভিড মালানরা শহীদ আফ্রিদি, আরাফাত সানি, সোহাগ গাজী, রুবেল হোসেনদের দুর্দান্ত বোলিং লাইনের বিপক্ষে কি করেন তাই দেখার এখন।

বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিতুক হারুক রংপুরের ব্যাটিংয়ের আত্মবিশ্বাস ঠিকই উচুতে থাকবে। টস হেরে ব্যাট করতে নামে তারা। মোহাম্মদ শাহজাদ ও সৌম্য সরকার সমান ১৪ রান করে ফিরেছেন। উইকেটে এসেই দায়িত্ব নেন ফর্ম খুঁজে ফেরা মিথুন।

৫ ওভারে ৪৬ রান। ২ উইকেট। ওখান থেকে একপ্রান্ত লিয়াম ডসনকে রেখে মেরে চলেন মিথুন। এবারের আসরে তার প্রথম ফিফটি আসে ৩৫ বলে। বিপিএলে এটি মাত্র তৃতীয় ফিফটি তার। একাদশ ওভারে হাফ সেঞ্চুরি। মিথুনের ইনিংসের আরো অনেক সম্ভাবনা ছিল। কিন্তু লঙ্কান থিসারা পেরেরা বোল্ড করে ফেরান তাকে। তবে তৃতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়ে বড় রানের ভিত গড়ে দিয়ে গেছেন মিথুন।

মিথুনের বিদায়ের সময় ১৪.২ ওভারে ১২৪ রান রংপুরের। এরপর হাত খোলেন ইংলিশ ডসন। শহীদ আফ্রিদিও এসেও বুম বুম শুরু করেন। তাতে ১৭ বলে ৩৫ রান রংপুরের। তবে শেষ ৩ ওভারে ৩ উইকেট তুলে নেওয়া বরিশাল শেষটায় কিছু নিয়ন্ত্রণে আনে রংপুরকে। তারপরও স্কোরটা নেহাত কম হয়নি। তাইজুল ইসলাম ও পেরেরা নিয়েছেন ২টি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে