বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএল নিয়ে কথা বলতে গিয়ে এবার যে বোমা ফাটালেন নাসির

 

স্পোর্টস ডেস্ক :বিপিএল-এর চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে বৃহস্পতিবার। আর উদ্বোধনী দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস। স্বাগতিক দল হিসেবে মাঠে নামবে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে থাকা চিটাগং ভাইকিংস। অন্যদিকে ঢাকার অবস্থান পয়েন্ট টেবিলের শীর্ষে। চার ম্যাচে তিন জয়ে নেট রানরেটে সবার উপরে ঢাকা।

nasir-hosen-press-binodon69

এর ধারাবাহিকতায় পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই চট্টগ্রাম পর্ব শেষ করতে চায় ঢাকার দলটি। চট্টগ্রামে প্রথম দিন অনুশীলনের পর সংবাদ মাধ্যমের সঙ্গে এ প্রসঙ্গে ঢাকার অলরাউন্ডার নাসির হোসেন বলেছেন, ‘আমরা এখন এক নম্বর দল হিসেবে পয়েন্ট টেবিলে রয়েছি। এখন এই স্থানটা ধরে রাখতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে এক নম্বরে নিজেদের ধরে রাখা। এক নম্বর থেকেই চট্টগ্রাম পর্ব শেষ করতে চাই।’

ঢাকায় প্রথম পর্ব শেষে চিটাগং ভাইকিংসের অবস্থা ভালো নয়। চার ম্যাচের তিনটিতে হেরে তাদের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। বৃহস্পতিবার নিজেদের হোম গ্রাউন্ডে খেলবে চট্টগ্রাম। দর্শক থেকে শুরু করে স্বাগতিক দলের সবরকম সুবিধাই পাবে চিটাগং ভাইকিংস। ঢাকা ডায়নামাইটস অবশ্য এত কিছু ভাবছে না। ঢাকার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাসির বলেছেন, ‘হোম টিমের সঙ্গে খেলা, বিষয়টাকে আমরা ওভাবে দেখছি না। এটা আরও একটা ম্যাচ। আমাদের প্রস্তুতিও ভালো। আশা করি ভালো একটি ম্যাচ হতে যাচ্ছে।’

বিপিএল-এ গত তিন দুই ম্যাচেই ওয়ানডাউনে ব্যাটিং করেছেন মি. ফিনিশার খ্যাত নাসির হোসেন। গুরুত্বপূর্ণ এই পজিশনে ব্যাটিং করে কেমন লাগছে? এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘অবশ্যই ভালো লাগছে। রান যেখানেই করেন না কেনও, ভালো লাগবেই। এগারো নম্বরে নেমেও রান করতে পারলে ভালো লাগতো।’

নিউজিল্যান্ড সিরিজের প্রাথমিক দলে নেই নাসির হোসেন। তাই বিপিএল-এ নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন কিনা জানতে চাইলে নাসির বলেছেন, ‘প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। নিজেকে প্রমাণ করার কিছু নেই। আমি তো আর বাচ্চা নই যে নিজেকে প্রমাণ করতে হবে! আমার কাজ হচ্ছে রান করে ম্যাচ জেতানো। আমি এটাই করছি।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ