,

আরো শক্তিশালী হচ্ছে রংপুর,দেখুন নতুন যারা যোগ দিলেন

স্পোর্টস ডেস্ক :দলের ব্যাটিং আরো শক্তিশালী করতে দুই বিদেশী তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। তারা হলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও পাকিস্তানের আনোয়ার আলী। চট্টগ্রাম পর্ব থেকেই তাদের রংপুর রাইডার্সের ডাগ-আউটে দেখা যাবে বলে দলটির পক্ষ থেকে জানা গেছে।

rongpur-binodon69

গত আসরে তৃতীয়স্থানে থেকে বিপিএল মিশন শেষ করা রংপুর রাইডার্স চলতি একেএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৬ আসরে দারুণ সূচনা করেছে। প্রথম দুই ম্যাচে দাপটে জয় তুলে নেয়ার পর ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে জয়রথ থামে দলটির। প্রথম দুই ম্যাচে দাপুটে ক্রিকেট খেললেও ঢাকার বিপক্ষে ম্যাচে রাইডার্সদের ব্যাটিংটা নড়বড়ে মনে হয়।

যার ফলে বোলিং বিভাগের সাথে ব্যাটংটা আরো শক্তিশালী গড়ার প্রত্যয়ে দলে নতুন বিদেশি ক্রিকেটার যুক্ত করার দিকে নজর দেয় ফ্যাঞ্চাইজি। ডেভিড মিলার ও পাকিস্তানি অলরাউন্ডার আনোয়ার আলীকে রংপুর রাইডার্সে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করে দলটির চেয়ারম্যান জানিয়েছেন, “আনোয়ার আলী পাকিস্তানি অলরাউন্ডার, তিনি চট্টগ্রাম ম্যাচে যোগ দিবেন। সাথে ডেভিড মিলারও থাকবেন। এ নিয়ে আশাবাদী আমরা, প্রতিটা ম্যাচই আমরা জয়ের জন্য খেলবো।”

অন্যদিকে নিজেদের পরিকল্পনার কথা জানতে চাইলে দলটির ম্যানেজার সানোয়ার হোসেন জানান, “আমরা প্রতিটি ম্যাচে পারফর্ম করার উপর নজর দিচ্ছে। শেষ ম্যাচটা আমরা ভালো করতে পারিনি তাই আমাদের প্রথম লক্ষ্য হলো আগামী ম্যাচটি দিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানো।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে