বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলছে ব্রাজিল

105634peruস্পোর্টস ডেস্ক : অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলছে অপরাজেয় ব্রাজিল। নতুন কোচ তিতের অধীনে এমনই ভয়ানক হয়ে উঠেছে ফুটবল বিশ্বের এই পরাশক্তি। আর্জেন্টিনার পর এবার ব্রাজিলের টানা ষষ্ঠ শিকারে পরিণত হলো পেরু। রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ২-০ তে পেরুকে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বুধবার সকালে পেরুর রাজধানী লিমার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে শুরু থেকেই চিরপরিচিত আক্রমণত্বক ব্রাজিল। তবে ম্যাচের সপ্তম মিনিট থেকে শুরু করে অনেকগুলো সুযোগ মিস করার পর ৫৮তম মিনিট প্রথম গোল আসে। ডি-বক্সে বল নিয়ে ঢুকে পড়ে যান কৌতিনিয়ো। দুর্ভাগ্যের শিকার পেরুর এক ফুটবলারের পায়ে লেগে সেই বল যায় জেসুসের কাছে। সেটিকে জালে জড়াতে এতটুকু ভুল করেননি ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এরপর চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট ম্যাচ। বেশ কয়েকবার শক্তিশালী আক্রমণ চালিয়েও বল লক্ষ্যভেদ করতে পারেনি পেরু। তবে ৭৮ তম মিনিটি জয়সূচক গোল পায় ব্রাজিল। এই গোলেও বড় অবদান তরুণ জেসুসের। ডি-বক্সে ঢুকে তিনি পাস দেন আগুস্তোকে। এতটুকু ভুল না করে বল জালে জড়ান আগুস্তো। বাছাইপর্বে ছয় ম্যাচ খেলে ৫ গোল করা ছাড়াও তিনটি গোলে অবদান রাখলেন জেসুস।

এই জয়ে দারুণ এক রেকর্ড গড়ল তিতের শিষ্যরা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম দল হিসেবে এক আসরে টানা ছয় ম্যাচ জিতল দলটি। সেই সঙ্গে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো তিতের শিষ্যদের।  এই ব্রাজিলকে থামানো কঠিন!

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত