,

‘পরীক্ষার’ কোনো সুযোগ নেই!

স্পোর্টস ডেস্ক :হট ফেবারিট দল হিসেবে ধারাবাহিকভাবে এবারের বিপিএলে ভালো করছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।সোমবার আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এই বিপিএলে সর্বোচ্চ ১৯৪ রান সংগ্রহ করে তারা। তাতে ৩৩ রানের জয় পায় তারা।

sakib_91479176473

এর আগের ম্যাচেই ব্যাট হাতে ১৭০ রান করেছিল তারা। শুধু ব্যাটিংয়ে নয়, বোলিংয়েও ধারাবাহিকভাবে ভালো করায় প্রশংসা কুড়াচ্ছে সাকিবের দল।

মূল দলে খেলা দেশীয় ক্রিকেটারদের মধ্যে মেহেদী মারুফ, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত নিয়মিতভাবেই ভালো করছেন। বিদেশি ক্রিকেটারের মধ্যে কুমরা সাঙ্গাকারা শুরুটা ভালো করে দিচ্ছেন, ফিনিশিংয়ে সেকুগে প্রসন্ন, রবি বোপারা ও ডোয়াইন ব্রাভো নিয়মিত অবদান রাখছেন। বোলিংয়ে শহীদ, সাঞ্জামুল, ব্রাভো, বোপারা দলের জয়ে বড় অবদান রাখছেন। আর সবার সেরা সাকিব ব্যাট-বল হাতে প্রতিনিধিত্ব করছেন সামনে থেকেই। মাঠের মতো ড্রেসিং রুমও শক্তিশালী ঢাকার! মাহেলা জয়াবর্ধনে, ম্যাথিউ কোলস, আবু জায়েদ রাহী, সোহরাওয়ার্দী শুভর জায়গা সাইডবেঞ্চে।

৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ঢাকা। হাতে থাকা ৮টি ম্যাচের ৫টি জিতলেই শেষ চার নিশ্চিত ঢাকার! এবার কি ড্রেসিং রুমের শক্তির ‘পরীক্ষা’ হবে? পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক সাকিব জানিয়ে দিলেন, ‘পরীক্ষার কোনো সুযোগ দেখছি না। টুর্নামেন্ট মাত্রই শুরু হলো। আমাদের এখনো ৮টি ম্যাচ আছে। ওগুলোও আমাদের জিততে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে গতিবেগ খুবই গুরুত্বপূর্ণ। আমরা দল হিসেবে দারুণ করছি। এটা ধরে রাখতে হবে। এজন্য পরীক্ষার কোনো সুযোগ দেখছি না।’

কুমিল্লার বিপক্ষে নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা জানিয়ে সাকিব বলেন, ‘আমরা উন্নতি করেছি। শেষ ম্যাচের থেকে আজকের পারফরম্যান্স আরো ভালো হয়েছে। গুড অলরাউন্ডার পারফরম্যান্স। ব্যাটসম্যানরা বড় সংগ্রহ এনে দিয়েছিল। টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভার ভালো বল করে উইকেট নিতে পারলে পরবর্তীতে ভালো করার সুযোগ আরো বেশি থাকে। আমাদের বোলাররা শুরুতে ভালো বল করায় ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসে।’

ঢাকায় প্রথম পর্ব জয় দিয়ে শেষ করেছে ঢাকা। ঢাকা ও চট্টগ্রামের ম্যাচ দিয়ে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে বৃহস্পতিবার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে