বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর আশা মাশরাফির

mortozaস্পোর্টস ডেস্ক : হারের বৃত্তেই আটকে আছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। কোনওভাবেই হারের বৃত্তটা ভাঙতে পারছে না গতবারের চ্যাম্পিয়নরা। সোমবারও ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৩৩ রানে হারতে হয়েছে তাদেরকে।

চার ম্যাচের সবগুলোতে হেরে এখন পয়েন্ট টেবিলের তলানিতে কুমিল্লা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে চট্টগ্রামে প্রথম ম্যাচেই জয়ের ধারায় ফিরতে হবে কুমিল্লাকে। মাশরাফি অবশ্য এখনও আশাবাদী-ভালো খেলার ব্যাপারে।

পুরস্কার বিতরণী মঞ্চে ম্যাচ শেষে কুমিল্লার অধিনায়ক মাশরাফি এ প্রসঙ্গে বলেছেন, ‘ভাগ্য খুব গুরুত্বপূর্ণ। পরিকল্পনা অনুযায়ী ক্রিকেট খেলতে হবে। চট্টগ্রামে নতুন মাঠ, দেখা যাবে কি হয়। খুব কঠিন। তারপরও এখনও আটটি ম্যাচ বাকি। আশা করছি ছেলেরা ফিরে আসবে।’

রবিবার খুলনা টাইটানসের বিপক্ষে ১৩ রানে হার মানে কুমিল্লা। হার শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি ঢাকার বিপক্ষে ফেরার আশা করেছিলেন। তার বিশ্বাস ছিল ডায়নামাইটসের বিপক্ষে ছেলেরা তাদের ইতিবাচক মানসিকতা দেখাতে পারবে।

কিন্তু আগের ম্যাচের মতোই এ দিন টপ অর্ডার ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থ। সোমবার ব্যাটসম্যানদের সঙ্গে ব্যর্থ ছিলেন বোলাররা। ২০ ওভারে কুমিল্লার বোলারদের ওপর ঝড় তুলে ঢাকা ডায়নামাইটস ১৯৪ রান সংগ্রহ করেছে। মূলত ওই রানের পাহাড়ের নিচেই চাপা পড়ে গত বারের চ্যাম্পিয়নরা।

ম্যাচ নিয়ে মাশরাফি বলেছেন, ‘এটা হতাশার। বোলিং বিভাগে আমরা ভালো করেনি। ব্যাটিংয়ে তো নই-ই। ছেলেদের বুঝতে কি ভুল করেছে। এখনও ৮টা ম্যাচ বাকি। অনেক কিছু করতে হবে। ভুলগুলো দ্রুত শুধরাতে হবে। তাহলেই কেবল জয়ে ফেরা সম্ভব।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ