,

ফুটবলে এভাবে কেউ কোনোদিন লাল কার্ড দেখেনি (ভিডিওসহ)

gre-bisস্পোর্টস ডেস্ক : ফুটবলে এভাবেও কেউ কোনওদিন কি লাল কার্ড দেখেনি। রবিবার রাতে এডিন জেকো যেভাবে লাল কার্ড দেখলেন, সেভাবে কেউ কোনওদিন দেখেছেন কিনা, তা মনে করতে পারছেন না ফুটবলভক্তরা।

বিশ্বকাপের যোগ্যতাঅর্জনকারী পর্বের খেলায় গ্রিসের সঙ্গে খেলা ছিল বসনিয়া-হার্জেগোভিনার। একটা সময়ে বসনিয়া ১-০ এগিয়েছিল। তার পরেই ঘটে সেই ঘটনা। এডিন জেকোকে লাল কার্ড দেখান রেফারি।

কিন্তু কী কারণে লাল কার্ড দেখানো হল জেকোকে?

সেটাই তো অদ্ভুত। খেলার শেষে নিজের লাল কার্ড দেখা প্রসঙ্গে জেকো বলেছেন, ‘কোনও কারণ ছাড়াই আমাকে লাল কার্ড দেখানো হল। কারণ আমারও জানা নেই। রেফারি বলেছেন, আমি নাকি প্রথমে ঝামেলা শুরু করেছিলাম। আমি তো মাঠে পড়েছিলাম। তাহলে আমি কীভাবে ঝামেলা শুরু করলাম?’ খেলার শেষ লগ্নে গ্রিস গোল শোধ করে দেয়। ম্যাচও শেষ হয় ১-১ ফলে।

জেকো ও সক্রেটিসের মধ্যে প্রথমে ঝামেলাটা শুরু হয়েছিল। জেকোর বিরুদ্ধে অভিযোগ, তিনি গ্রিসের খেলোয়াড় সক্রেটিসের প্যান্ট ধরে টেনে তা খুলে দেন। সক্রেটিসের অন্তর্বাস দেখতে পান মাঠ ভর্তি দর্শক। খেলা সম্প্রচার করা হচ্ছিল টেলিভিশনে। টিভির দৌলতে ঘরে বসা দর্শকরাও দেখতে পান সেই দৃশ্য। রেফারি কালবিলম্ব না করে লাল কার্ড দেখান বসনিয়া-হার্জেগোভিনার প্লেয়ার জেকোকে। এভাবে কোনও ফুটবলার লাল কার্ড দেখেছেন কিনা, তা শোনেননি কেউ।

https://youtu.be/OUkEG04kkD4?t=32

https://youtu.be/1M89aUGrRK8

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে