,

শীর্ষে থাকায় স্বস্তিতে খুলনার কোচ

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন কোচ স্টুয়ার্ট ল বিপিএলের দল খুলনা টাইটান্সের দায়িত্বে। বিপিএলে তার দল ৪ ম্যাচের ৩টিতে জয় তুলে নিয়েছে। ১টিতে হেরেছে বাজে ভাবে।

law1479091099
রোববার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৩ রানের জয় নিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে খুলনা। তাদের পরের মিশন চট্টগ্রামে। আগামী ১৯ নভেম্বর খুলনার প্রতিপক্ষ হটফেভারিট ঢাকা ডায়নামাইটস। পরের ম্যাচ নিয়ে আপাতত কোনো চিন্তা নেই খুলনার কোচ ল এর। শিষ্যরা শীর্ষে উঠায় দারুণ খুশি তিনি। তবে কিছু কিছু জায়গায় ঘাটতির কথাও জানিয়েছেন অস্ট্রেলিয় এ কোচ।

রোববার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ল বলেন, ‘৪ ম্যাচের ৩টিতেই জয় সত্যিই দারুণ কিছু। ঢাকায় খেলা আপাতত নেই। আমরা এ মুহু্র্তে শীর্ষে আছি। এর থেকে বড় স্বস্তি আর কি হতে পারে! হ্যাঁ, এটা মানছি আমাদের ঘাটতি আছে। তবে জয় অবশ্যই জয়। যেসব জায়গায় আমাদের ঘাটতি আছে আমরা সেগুলো পূরণের চেষ্টা করছি। আমি আমার দল নিয়ে গর্বিত। এখানে তরুণ ক্রিকেটার আছে। অভিজ্ঞরা আছে। সব মিলিয়ে খুলনায় দারুণ সময় উপভোগ করছি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে