স্কটল্যান্ড-ইংল্যান্ড লড়াই গ্যালারিতেও!

photo-1478965913স্পোর্টস ডেস্ক : খেলার উত্তেজনা তুমুল ঝগড়ার রূপ ধারণ করল ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচে। গতকাল বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচে ইংল্যান্ড ৩-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ডকে। মাঠের এই লড়াই ছড়িয়ে পড়েছে গ্যালারিতেও। ম্যাচ শেষে দুই সমর্থকের মাঝে ঝগড়া হাতাহাতির পর্যায়ে চলে গেলে রক্তাক্ত অবস্থায় দেখতে পাওয়া যায় ইংল্যান্ডের সমর্থককে।

এ সময় মাঠের নিরাপত্তাকর্মীরা এসে তাঁদের শান্ত করে এবং তৎক্ষণাৎ পুলিশ হাজির হয় ভক্তদের তীব্র উত্তেজনাপূর্ণ অবস্থা নিয়ন্ত্রণ করতে। এই অপ্রীতিকর ঘটনা এমন দিনেই ঘটল যেদিন প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি দিবসের জন্য উভয় দল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে বলে পা ছুঁইয়েছিল।

এ ছাড়া দুটি দলই শহীদদের স্মরণ করতে ফিফার নির্দেশনা অমান্য করে কালো কাপড়ের ওপর লাল পপি ফুলের বাহু-বন্ধনী ধারণ করেছিল। এমন একটি ভাবগাম্ভীর্যপূর্ণ ম্যাচের দিনে সহিংস ঘটনা সত্যিই পীড়াদায়ক।

মাঠের লড়াইয়ে ড্যানিয়েল স্টুরিজ, অ্যাডাম লালানা ও গ্যারি কাহিলের গোলে ইংল্যান্ড পেয়েছে ৩-০ গোলের সহজ জয়। এই জয় দিয়ে ‘এফ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড। চার ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। ৮ ও ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে স্লোভেনিয়া ও স্লোভাকিয়া। চার ম্যাচ শেষে স্কটল্যান্ডের ঘরে জমা হয়েছে ৪ পয়েন্ট।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক