,

বিশ্বকাপ বাছাইয়ে ইতালি-স্পেনের বড় জয়

 

স্পোর্টস ডেস্ক : ক্লাব ফুটবলের বিরতিতে আবারও সরগরম হয়ে উঠেছে আন্তর্জাতিক ফুটবল অঙ্গন। রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে বিশ্বের বিভিন্ন দলগুলো বাছাইপর্বে নিজেদের সেরাটা জানান দিতে উঠে পড়ে লেগেছে।

italy1479008962

বিশ্বকাপ বাছাইয়ে গতকাল রাতে মাঠে নেমেছে ইউরোপীয় অঞ্চলের শক্তিশালী দুই দল ইতালি ও স্পেন। ইউরোপীয় জায়ান্ট এ দুটিই দলই আগে বিশ্বকাপ জিতে নিজেদের শ্রেষ্ঠত্বের কথা জানান দিয়েছে। রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে চরম আধিপত্য দেখিয়ে জিতে চলছে তারা। ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৫৫ তম দল মেসিডোনিয়াকে ৪-০ গোলে হারায় স্পেন। আর সমান ব্যবধানে লিখটেনস্টেইনকে হারিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।

মেসিডোনিয়ার বিপক্ষে ঘরের মাঠে আত্মঘাতি গোলের সুবাদে লিড পায় স্প্যানিশরা। ম্যাচের ৩৪ মিনিটে ডারকো ভেলকোসকির ভুলে পিছিয়ে পড়ে মেসিডোনিয়া। এই ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্পেন।
বিরতির পর ৬৩ মিনিটে ভিতোলো গোল করলে ২-০তে ব্যবধানে এগিয়ে যায় স্পেন। আর ৮৪ ও ৮৫ মিনিটে দলের হয়ে গোল করেন নাচো মনরিয়েল ও আদুরিজ। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

অপর ম্যাচে লিখটেনস্টেইনের মাঠ থেকে বড় জয় নিয়ে ফেরে ইতালি। প্রতিপক্ষের মাঠে খেলার প্রথমার্ধে ৪-০ গোলে লিড পায় তারা। তবে দ্বিতীয়ার্ধে আর জালের ঠিকানা খুঁজে পায়নি দলটি। ইতালির হয়ে জোড়া গোল করেন আন্দ্রেয়া বেলোত্তি (১১, ৪৪) আর একটি করে গোল করেন সিরো ইম্মোবিলে (১২) ও অ্যান্তোনিও ক্যানড্রেভা (৩২)।

এ জয়ে বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপীয়ান অঞ্চলে গ্রুপ ‘জি’তে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন। একই গ্রুপে সমান ম্যাচে ও সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে