,

ফিরে গেছেন আন্দ্রে রাসেল

news-image

 

স্পোর্টস ডেস্ক :বিপিএলে খেলতে এসে ইনজুরিতে পড়ে চিকিৎসা ও বিশ্রামের জন্য দেশে ফিরে গেছেন আন্দ্রে রাসেল।ঢাকা ডায়নামাইটসের জার্সিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই মাঠে নেমেছিলেন আন্দ্রে রাসেল। কিন্তু বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি তিনি। ২ ওভার বোলিংয়ের পর ফিল্ডিংয়ে বাউন্ডারি বাঁচাতে গিয়ে উরুতে টান পড়ে তার। এরপর মাঠ থেকে উঠে যান তিনি। ঢাকা ৮ উইকেট হাতে রেখে জয় পাওয়ায় তাকে ব্যাটিংয়েও নামতে হয়নি।
শুক্রবার দ্বিতীয় ম্যাচে তার পরিবর্তে খেলেন মাহেলা জয়াবর্ধনে। শনিবার তৃতীয় ম্যাচে মাঠে নামেন সেকুগে প্রসন্ন।

রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের পর ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, চিকিৎসা ও বিশ্রামের জন্য দেশে ফিরে গেছেন আন্দ্রে রাসেল।

দলের মিডিয়া ম্যানেজার সংবাদ সম্মেলন কক্ষে জানালেন দুই সপ্তাহের জন্য ওয়েস্ট ইন্ডিজ ফিরে গেছেন ডানহাতি এ অলরাউন্ডার। পুরস্কার বিতরণী মঞ্চে রাসেল সম্পর্কে অধিনায়ক সাকিব বলেন, ‘রাসেলের হাল্কা চোট আছে। সে জ্যামাইকায় ফিরে গেছে। দ্রুতই সেরে উঠে আমাদের সঙ্গে যোগ দিবেন। টুর্নামেন্টের পরবর্তীতে সে আমাদের সঙ্গে যোগ দিবে।’

আন্দ্রে রাসেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিয়মিত মুখ। গত আসরে কুমিল্লার হয়ে ৩ ম্যাচ খেলেছিলেন। দলকে ফাইনালে উঠিয়ে বাংলাদেশ ছাড়েন ক্যারিবিয় ক্রিকেটার। এর আগে প্রথম আসরে খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে ৮ ম্যাচ খেলেছিলেন তিনি। তবে দ্বিতীয় আসরে বিপিএলে তাকে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে