বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২৮ রানের টার্গেটে চিটাগং ভাইকিংস (সরাসরি দেখুন)

os483gfq3eftবিপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটান্স।
শনিবার মিরপুরে দিনের প্রথম এই ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠান চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান করেছে খুলনা। জয়ের জন্য চিটাগংকে করতে হবে ১২৮ রান।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল খুলনা। দুই ওপেনার রিকি উইসেলস ও হাসানুজ্জামান মিলে ৩ ওভারে তুলেছিলেন ৩৪ রান। কিন্তু এরপরই দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় খুলনা।
চতুর্থ ওভারের প্রথম আর শেষ বলে হাসানুজামান (৮) ও শুভাগতকে (৩) ফিরিয়ে দেন মোহাম্মদ নবী। ষষ্ঠ ওভারে উইসেলসকে বোল্ড করেন আব্দুর রাজ্জাক। ১৭ বলে ৪টি চারে ২৮ রান করেন উইসেলস।
খানিক বাদে তাসকিন আহমেদের বলে তামিমের দারুণ এক ক্যাচে ফিরে যান মাহমুদউল্লাহও (৬)। বিনা উইকেটে ৩৪ থেকে খুলনার স্কোর তখন ৪ উইকেটে ৫২।
পঞ্চম উইকেটে অলোক কাপালি ও নিকোলাস পুরাণ মিলে দলকে ৭৭ পর্যন্ত টেনে নিয়েছিলেন। তবে কাপালিকে ফিরিয়ে ২৫ রানের এ জুটি ভাঙেন মোহাম্মদ নবী। ২৩ রান করে তাসকিনের ক্যাচে পরিণত হন কাপালি।
এরপর ষষ্ঠ উইকেটে নিকোলাস পুরাণ ও আরিফুল হকের ৪৮ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি পায় খুলনা। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে রানআউট হওয়া পুরাণ ৩০ বলে ১ ছক্কায় ২৯ রান করেন। ১৬ বলে ২ ছক্কা ও এক চারে ২৬ রানে অপরাজিত ছিলেন আরিফুল।
৪ ওভারে ২২ রান দিয়ে চিটাগংয়ের সেরা বোলার মোহাম্মদ নবী। এ ছাড়া তাসকিন ২টি ও রাজ্জাক নিয়েছেন একটি উইকেট।
খুলনার একাদশে ফিরেছেন মোশাররফ হোসেন রুবেল। অন্যদিকে চিটাগংয়ের একাদশ অপরিবর্তিত রয়েছে।
দুই দলই তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে এবং পরের ম্যাচে হেরেছে। আজ যে দল জয় পাবে তারা খানিকটা এগিয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ