বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪১ বছর পর ইংল্যান্ড…

englandস্পোর্টস ডেস্ক : স্কটল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড তাহলে ‘মাথা খাটিয়ে’ই জেতে! ফুটবল পায়ে খেলতে হয় ঠিকই, তবে বিশ্ব ফুটবলের প্রাচীনতম আন্তর্জাতিক ম্যাচের প্রতিপক্ষের সঙ্গে খেলতে নামলেই গত কিছুদিন ধরে মাথার ব্যবহারটা বেশি করছেন রুনি-স্টারিজরা। গতকালই দেখুন, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্কটিশদের ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড, তিনটি গোলই হলো হেডে! সব মিলিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে সর্বশেষ আট গোলের সাতটিই হেডে, সাতটি আবার করেছেন সাতজন ভিন্ন খেলোয়াড়।

বিশ্বকাপ বাছাইপর্বে কাল মাঠে নেমেছিল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিও। তারুণ্যে ভর করেই দলটাকে সাজিয়েছিলেন কোচ জোয়াকিম লো। তবে প্রতিপক্ষ পুঁচকে স্যান মারিনো, জার্মানি যে তারপরও বড় জয়ই পাবে তা অনুমিতই ছিল। তা জিতলও জার্মানরা, স্যান মারিনোকে হারিয়েছে ৮-০ গোলে।

মুখোমুখি দুই দল স্কটল্যান্ড ও ইংল্যান্ড, ওয়েম্বলির ম্যাচটাকে ঘিরে তাই ফিরে ফিরে আসছিল ইতিহাস। ১৪৪ বছর আগে এই দুই দলই যে মুখোমুখি হয়েছিল বিশ্ব ফুটবলের প্রথম আন্তর্জাতিক ম্যাচে। কাল ইংল্যান্ডও নিজেদের মতো করে একটা ইতিহাস লিখে নিল। যদিও রেকর্ডটি দেখে একটু মাথা চুলকোতে হতে পারে, এটাও রেকর্ড! ৩-০ গোলের জয়টিই গত ৪১ বছরে স্কটল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের সবচেয়ে বড় জয়! এর আগেরটি ছিল ১৯৭৫ সালের মে মাসে, ৫-১ গোলে।

ম্যাচের শুরুতে অবশ্য এমন জয়ও ভাবা যায়নি। স্কটল্যান্ড সমানে সমানেই লড়ছিল ইংল্যান্ডের সঙ্গে। তবে নিজেদের রক্ষণ সামলাতে না পারার মূল্যই দিতে হলো গর্ডন স্ট্রাচানের দলকে। ২৫ মিনিটে ড্যানিয়েল স্টারিজের হেডে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে ৫১ থেকে অ্যাডাম লালানার পর ১০ মিনিটের মধ্যেই গ্যারি কাহিল পূর্ণ করেন হেডের হ্যাটট্রিক। মজার ব্যাপার, পুরো ম্যাচে স্কটল্যান্ডের পোস্টে ইংল্যান্ডের শটই ছিল এই তিনটি।

এই জয় দিয়ে ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ গ্যারেথ সাউথগেট এখন কোচের পদটা পূর্ণকালীন করে নেওয়ার দাবি তুলতেই পারেন। যদিও তিনি নিজে মুখে এমন কিছু বলছেন না, তবে মাল্টার বিপক্ষে ২-০ গোলে জয় ও স্লোভেনিয়ার মাঠে গোলশূন্য ড্রয়ের পর এমন ফল তাঁর সম্ভাবনা আরও বাড়িয়ে দিচ্ছে। চার দিন পর ওয়েম্বলিতেই স্পেন ম্যাচটাই হয়তো সব উত্তর দিয়ে দেবে।

স্যান মারিনোতে জার্মানির জয়ে বড় অবদান তরুণ সার্জ গ্যানাব্রির। এই মৌসুমেই আর্সেনাল থেকে জার্মান ক্লাব ভেরডার ব্রেমেনে নাম লেখানো ২১ বছর বয়সী মিডফিল্ডার করেছেন হ্যাটট্রিক। ৭ মিনিটে গোল উৎসবের সূচনা অবশ্য মিডফিল্ডার স্যামি খেদিরার হাত ধরে। এর দুই মিনিট পরই গ্যানাব্রির প্রথম গোল। হ্যাটট্রিক পূর্ণ করেছেন তিনি দ্বিতীয়ার্ধে, ৫৮ ও ৭৬ মিনিটে। দুই অর্ধে দুটি গোল করেছেন লেফট ব্যাক জোনাস হেক্টর। আর কেভিন ভল্যান্ড ৮৫ মিনিটে গোল উৎসবে শেষ টানার তিন মিনিট আগে জার্মানিকে একটা গোল উপহার দিয়েছেন প্রতিপক্ষ ফরোয়ার্ড মাতিয়া স্টেফানেল্লি, করেছেন আত্মঘাতী গোল।

টানা চার ম্যাচে জিতে বাছাইপর্বে নিজেদের গ্রুপে সবার ওপরে জার্মানি। সূত্র: ইসপিএন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ