,

ভোরে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই

1478782180স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আগামীকাল ১১ নভেম্বর বাংলাদেশ সময় অনুযায়ী শুক্রবার ভোরের মাঠে নামবে আর্জেন্টিনা- ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর পৌনে ৬টায় মুখোমুখি হচ্ছে লাতিন আমেরিকার দুই পাওয়ার হাউজ।

ইতোমধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। আর ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা।

নিজেদের মাঠে আগের ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে যাওয়া আর্জেন্টিনার জন্য আগামী নভেম্বরে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দুটি অনেক গুরুত্বপূর্ণ। কোণঠাসা হয়ে থাকা আর্জেন্টিনাকে নিয়ে তাই চিন্তাটা বেশি ব্রাজিল কোচের।

ব্রাজিল কোচ বলেন, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের চিন্তায় আমি ঘুমাতে পারছি না। তাদের বিপক্ষে এটি একটি চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এমনকি ম্যাচটির বাড়তি গুরুত্ব রয়েছে কেননা, এটি একটি ক্লাসিকো। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো, দলের বর্তমান পারফরম্যান্স আরও জোরদার করা।

এদিকে দুঙ্গার বিদায়ের পর তিতের অধীনে খেলা ব্রাজিল চার ম্যাচের সবগুলো জিতেছে। নতুন কোচের হাত ধরে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ষষ্ঠ স্থান থেকে শীর্ষে উঠে এসেছে। তবে শিষ্যদের আর্জেন্টিনা ম্যাচ নিয়ে সতর্ক করে দিচ্ছেন নতুন এই কোচ।

উল্লেখ্য, বিশ্বকাপে দুই দলের লড়াইয়ের পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষে। চার ম্যাচের দুটিতে জয়ী ব্রাজিল, আর্জেন্টিনার জয় একটি, অন্য ম্যাচটি ড্র।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে