,

মাত্র ৮ ওভারেই রংপুরের জয়

photo-1478789693-550x366খুলনা টাইটানসকে মাত্র ৪৪ রানেই গুটিয়ে দেওয়ার পর রংপুর রাইডার্সের জয়টা ছিল শুধুই সময়ের ব্যাপার। কাক্সিক্ষত সেই জয়টা তুলে নিতে খুব বেশি সময়ও নেননি রংপুরের ব্যাটসম্যানরা। মাত্র ৮ ওভার ব্যাটিং করেই পৌঁছে গেছেন জয়ের বন্দরে। ৯ উইকেটের বিশাল ব্যবধানের এই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে নাঈম ইসলাম, শহীদ আফ্রিদিদের রংপুর।
৪৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৬ রান যোগ করেছিলেন রংপুরের দুই ওপেনার আহমেদ শেহজাদ ও সৌম্য সরকার। তৃতীয় ওভারে শেহজাদ ১৩ রান করে আউট হয়ে গেলেও জয় তুলে নিতে কোনো সমস্যা হয়নি রংপুরের। কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে গেছে মাত্র ৮ ওভার ব্যাটিং করেই। ১৫ বলে ১৫ রান করে অপরাজিত ছিলেন মোহাম্মদ মিথুন। সৌম্য করেছেন অপরাজিত ১৩ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আফ্রিদি ও আরাফাত সানির দুর্দান্ত বোলিংয়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে মাহমুদউল্লাহর খুলনা। ৪৪ রানে অলআউট হয়ে গড়েছে বিপিএলের সর্বনিম্ন ইনিংসের নতুন রেকর্ড। বিপিএলের গত আসরে বরিশাল বুলসের ইনিংস গুটিয়ে গিয়েছিল ৫৮ রানে।
রংপুরের পক্ষে দুর্দান্ত বোলিং করে চারটি উইকেট নিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার আফ্রিদি। তিন ওভার বল করে দিয়েছেন মাত্র ১২ রান। অবিশ্বাস্য এক বোলিং ফিগারের জন্ম দিয়েছেন আরাফাত সানি। ২.৪ ওভার বল করে কোনো রান না দিয়েই নিয়েছেন তিন উইকেট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে