,

৭৯ বছরের রেকর্ড ভাঙলেন হাসিব হামিদ

 

স্পোর্টস ডেস্ক :ইতিহাস গড়লেন হাসিব হামিদ। ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে টেস্ট অভিষেক হলো তার।রাজকোটে বুধবার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয়েছে হাসিবের। অ্যালিস্টার কুকের ওপেনিং সঙ্গী হিসেবে ব্যাটিংয়ে নামেন ডানহাতি এই ব্যাটসম্যান। এদিন তার বয়স ১৯ বছর ২৯৭ দিন।

haseeb1478688041

এর আগে ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে অভিষেক হয়েছিল লেন হাটনের। ১৯৩৭ সালের জুনে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের দিনে হাটনের বয়স ছিল ২১ বছর ৩ দিন। কিংবদন্তি হাটনের ৭৯ বছরের অক্ষত রেকর্ডটি এবার ভেঙে দিলেন হাসিব।

টেস্ট অভিষেকে হাসিব অবশ্য সবচেয়ে কম বয়সি ইংলিশ ক্রিকেটার নন। তার চেয়ে কম বয়সে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয়েছে আরো ৪ ক্রিকেটারের। এই চারজন হলেন- ব্রায়ান ক্লোজ (১৮ বছর ১৪৯ দিন), জ্যাক ক্রফোর্ড (১৯ বছর ৩২ দিন), ডেনিস কম্পটন (১৯ বছর ৮৩ দিন) ও বেন হোলিওক (১৯ বছর ২৬৯ দিন)।

গত মাসে বাংলাদেশেই টেস্ট অভিষেক হয়ে যেত হাসিবের। ইংল্যান্ডের স্কোয়াডেই ছিলেন তিনি। কিন্তু খেলা হয়নি দুই টেস্টের একটিতেও। বাংলাদেশ থেকে ভারতে গিয়েই অভিষেক হয়ে গেল তার।

অভিষেকের জন্য এর চেয়ে ভালো জায়গা অবশ্য আর পেতেন না হাসিব। তার বাবা-মা দুজনই গুজরাটি। ভারতের গুজরাট থেকেই একটা সময় তারা চলে গিয়েছিলেন ল্যাঙ্কাশায়ারে। সেখানেই হাসিবের জন্ম, বেড়ে ওঠা। অভিষেকের দিনে গ্যালারিতেই ছিল তার পরিবার। যদিও অভিষেক ইনিংসে ৩১ রানের বেশি করতে পারেননি হাসিব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে