বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ পর্যন্ত থাকা উচিৎ ছিলো : নাফিস

untitled-1স্পোর্টস ডেস্ক : ক্ল্যাসিক ব্যাটিংয়ে বিপিএল এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই জাত চিনিয়েছেন তিন বছর জাতীয় দলের বাইরে থাকা টাইগার টপ অর্ডারের ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস।

বরিশাল বুলসের হয়ে ঢাকা ডিনামাইটসের বিপক্ষে নাফিস যখন ব্যাটিংয়ে নামেন তখন বেশ চাপে ছিলো তার দল। দলীয় ৪৪ রানে শামসুর রহমান শুভ, দিলশান মুনাবেরা ও ডেভিড মালানকে হারিয়ে অনেটাই ব্যাকফুটে তখন বরিশাল।

ঠিক সেই সময়ে ব্যাটিংয়ে এলেন নাফিস। স্টাইলিশ আর ঝড়ো গতির ব্যাটিংয়ে সাকিব, আন্দ্রে রাসেল, ডুয়াইন ব্র্যাভো রবি বোপাদের উপর রীতিমত স্টিম রোলার চালিয়ে ৩১ বল খেলে বাউন্ডারি দিয়ে তুলে নিলেন অর্ধশতক।

তবে শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারেননি নাফিস। ১৭তম ওভারে মোহাম্মদ শহীদের দ্বিতীয় বলে প্লেড অন হয়ে ৩৩ বলে ৫৫ রানের সংগ্রহ নিয়ে ফিরে গেলেন ড্রেসিংরুমে।

তবে নাফিস মনে করছেন তার শেষ পর্যন্ত উইকেটে থাকা উচি‍ৎ ছিল। ‘আমি চেষ্টা করেছি ম্যাচের অবস্থা অনুযায়ী খেলার। সঙ্গে মুশফিক ছিলো। ওর মতো ব্যাটসম্যান সেঙ্গে থাকলে ব্যাটিং করাটা সহজ হয়ে যায়। তবে আমার শেষ পর্যন্ত থাকা উচি‍ৎ ছিলো,’ বলছিলেন তিনি।

মঙ্গলবার (০৮ নভেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এভাবেই নিজের ব্যাটিং নিয়ে কথা বলেন শাহরিয়ার নাফিস।

নাফিস সাধারণত ওপেনিংয়ে ব্যাট হাতে ক্রিজে নামেন। কিন্তু এদিন দেখা গেলো তাকে ৪ নম্বরে। তাই সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয়- ব্যাটিং অর্ডার নিয়ে তিনি কোনো রকম অস্বস্তিতে ছিলেন কীনা।

উত্তরে বললেন, ‘দুই বছর আগে হলেও হয়তো মিডল অর্ডার কিংবা টপ অর্ডার বলে অভিযোগ থাকতো। আমার কাছে মনে হয় টি টোয়েন্টি ম্যাচে অর্ডারটা খুব বেশি পার্থক্য করে না যদি মাইন্ড সেট অটুট থাকে এবং স্কিল লেভেল আপ টু ডেট থাকে। আমি সব সময়ই টপ অর্ডারে ব্যাটিং করি কিন্তু দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলতে হতে পারে। আর এই বিষয়টিকে মেনে নিয়েছি এবং বিপিএলের অনুশীলনের শুরু থেকেই ওই রকম প্রস্তুতি নিয়েছি।’

মেহেদি মারুফের অপরাজিত ৭৫ ও কুমার সাঙ্গাকরার ৩০ রানে বরিশালের দেওয়া ১৪৯ রানের লক্ষ্যে মাত্র ২ উইকেটের খরচায় জয় ছুঁয়ে ফেলে ঢাকা ডিনামাইটস। যা অনেকটাই একপেশে।

কিন্তু নাফিস মনে করেন, বরিশালের দলীয় রান আরও ২০ কিংবা ৩০ বেশি হলে এবং দলের বোলাররা আরও ভালো বোলিং করলে ম্যাচটি একপেশে হতো না। আর বরিশালেরও ভালো কিছু করার সুযোগ থাকতো।

নাফিসের বরিশাল প্রথম ম্যাচ হেরেছে ঠিকই তবে দ্বিতীয় ম্যাচ দিয়েই টুর্নামেন্টের ফিরতে চাইছেন এই হিটার ব্যাটসম্যান। ১১ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে বরিশাল বুলস।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত