,

বিদেশেও ভালো কিছু করতে চান সাকিব

photo-1478354773স্পোর্টস ডেস্ক : প্রায় দুই বছর ধরে ঘরের মাঠে বেশ উজ্জ্বল বাংলাদেশ দলের পারফরম্যান্স। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে। তারই ধারাবাহিকতায় এবার ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচেও জিতছে বাংলাদেশ। ঘরের মাঠের এই ধারাবাহিকতা বিদেশেও ধরে রাখতে আশাবাদী অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিদেশে ভালো কিছু করতে খেলোয়াড়রা বেশ আত্মবিশ্বাসী বলে জানান সাকিব। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কি, আগে আমরা বিদেশে খেলতে গেলে ভয়ে থাকতাম। কিন্তু এখন আর আমরা সেই অবস্থানে নেই। দলের পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে গত বিশ্বকাপে ভালো কিছু করায় আমাদের আত্মবিশ্বাস বাড়তে শুরু করে। নিউজিল্যান্ড সফরে এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই আমরা।’

ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ডে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মাশরাফি-মুশফিকরা। অবশ্য তার আগে অস্ট্রেলিয়ার সিডনিতে দুই সপ্তাহের একটি অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। ২৬ ডিসেম্বর হবে প্রথম ম্যাচ। ২৯ ও ৩১ ডিসেম্বর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে। এরপর ৩, ৬ ও ৮ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুদল।

সিরিজের প্রথম টেস্ট হবে ১২ থেকে ১৬ জানুয়ারি। তিনদিন বিরতি দিয়ে ২০ থেকে ২৪ জানুয়ারি হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে