ইংল্যান্ড দলের ব্যয়ভার বহন করবে না ভারত!

englandস্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের রীতি অনুযায়ী কোনো দ্বিপক্ষীয় সিরিজে সফরকারী দলের হোটেল ভাড়া, যাতায়াতের খরচ ইত্যাদি স্বাগতিক দেশের ক্রিকেট বোর্ডই বহন করে থাকে। কিন্তু এবার ভারত সফরে গিয়ে ভিন্ন চিত্রই দেখছে ইংল্যান্ড ক্রিকেট দল। এই সফরে ইংল্যান্ড দলেকে নিজেদের খরচ নিজেদেরকেই বহন করতে হবে।

যদিও ক্রিকেট ইতিহাসে এমনটা বিরল। কেননা, কোনো দেশ ক্রিকেট খেলতে অন্য দেশে গেলে সাধারণত স্বাগতিক দেশের বোর্ডই তাদের সমস্ত ব্যয়ভার বহন করে। কিন্তু বিসিসিআই ও লোধা কমিটির সংঘাতের জের ধরেই ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মত এমনটা ঘটতে যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিসিসিআইয়ের সেক্রেটারি অজয় শিরকে ইংল্যান্ড ক্রিকেট দলের ম্যানেজার ফিল নিলের কাছে একটি চিঠি লিখে জানিয়েছেন যে, ইংল্যান্ড দলের হোটেল ভাড়া ও যাতায়াতের খরচ দিতে পারছে না বিসিসিআই। ভারতীয় আদালত নানা নিষেধাজ্ঞা আরোপ করায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিরকে। এ জন্য ইংল্যান্ডের কাছে দুঃখ প্রকাশও করেছেন বিসিসিআইয়ের সেক্রেটারি।

ইংল্যান্ডের এই সফর সংক্রান্ত জটিলতার কথা লোধা কমিটিকে জানিয়েছে বিসিসিআই। জবাবে লোধা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ক্রিকেটীয় নীতি নির্ধারণ করা তার কাজের অংশ না। তবে বিসিসিআই আরো তথ্য দিলে আর্থিক বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হবে।

উল্লেখ্য পাঁচ টেস্টের সিরিজ খেলতে দুদিন আগেই বাংলাদেশ থেকে ভারতে পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। সূচি অনুযায়ী আগামী ৯ নভেম্বর রাজকোটে প্রথম টেস্টম্যাচ খেলতে নামবে ভারত-ইংল্যান্ড। পাঁচ টেস্টের সিরিজ ছাড়াও তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ইংলিশরা।‌‌ বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক