,

মুশফিক-হোয়াটমোরের যুগলে বরিশালের নতুন লড়াই

wahtomore_mushfiqস্পোর্টস ডেস্ক : বরিশাল বুলসের গতবারের চমক ছিল দারুণ অধিনায়ক হিসেবে মাহমুদ উল্লাহর নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলা। মাশরাফি বিন মুর্তজার সাথে শেষ লড়াইয়ে জিততে পারেননি। বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরেছিলেন। মাহমুদ উল্লাহ দল পাল্টেছেন।

টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এই দলের দায়িত্ব নিয়েছেন। কোচ হিসেবে বাংলাদেশের জাতীয় দলের সাবেক কোচ ডেভ হোয়াটমোর আছেন। গতবারের বিপিএলের রানার্স আপদের নির্ভর করতে হবে দেশিয় পারফর্মারদের ওপর। ৫ নভেম্বর চিটাগং ভাইকিংসের সাথে ম্যাচ দিয়ে তাদের লড়াই শুরু।

দেশি অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে তারুণ্যের মিশেল বরিশালে। শাহরিয়ার নাফীস, নাদীফ চৌধুরী, শামসুর রহমান, আল-আমিন হোসেন আছেন। বিদেশি রুম্মান রইস, দিলশান মুনাবিরা, জস কবের সাথে সমন্বয় হলে হলো। কার্লোস ব্রাথওয়েট ও মোহাম্মদ নওয়াজ এই দলে।

তাইজুল ইসলাম ও আবু হায়দার প্রতিভাবান বোলার। আবু হায়াদার গত আসরে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ঝড় তুলেছিলেন। টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন এই পেসার। বাঁ হাতি স্পিনার তাইজুল টেস্টে ইংল্যান্ডকে ভূগিয়েছেন। তরুণ ব্যাটসম্যান মেহেদী হাসান আছেন। অফ স্পিনও করেন। কিন্তু তার জন্য এটি প্রথম এমন বড় আসর। খাতা-কলমে আদর্শ টি-টোয়েন্টি দল বরিশালের। কিন্তু প্রমাণ করতে হবে মাঠে।

বিপিএলে সবসময় মুশফিক বড় পারফর্মার। এই মৌসুমে সর্বোচ্চ সাফল্য পেতে মরীয়া ফ্রাঞ্চাইজিকে শিরোপা এনে দেওয়ায় মূল ভূমিকাটা হয়তো তাকেই পালন করতে হবে। অধিনায়ক, উইকেটকিপার, ব্যাটসম্যানের তিন ভূমিকা পালন করতে গিয়ে চাপে নতি স্বীকার করার ভয় অবশ্য মুশফিকের জন্য থাকছে। তার ব্যাটিং দলের জন্য সবচেয়ে বড় বলে কিপিংয়ের দায়িত্ব অন্য কাউকে দিতেই পারেন।

বরিশালের বড় শক্তি হোয়াটমোর। ২০০৭ সালে জাতীয় দলের কোচিং ছাড়ার পর আবার বাংলাদেশের কোনো কোচের ভূমিকায় এলেন এই অস্ট্রেলিয়ান। আন্তর্জাতিক ও ফ্রাঞ্চাইজি আসরে সাফল্যের দারুণ ইতিহাস তার। বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা আছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সেরও কোচ ছিলেন। তার সময়ের দুই নির্বাচক ফারুক আহমেদ ও আতহার আলী খানকে দলের প্রশাসকের ভূমিকায় পাবেন হোয়াটমোর। তাই বরিশালের থিংক ট্যাংকটা দারুণ।

তবে এবার মাহমুদ উল্লাহ, ক্রিস গেইল, ইভিন লুইস, কেভন কুপার নেই। এই নেই এর ধাক্কাটা বরিশাল সামলে নিতে পারবে তো?

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে