,

অসহায় আত্মসমর্পণই করতে হলো জিম্বাবুয়েকে

30173-boroস্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণই করতে হলো জিম্বাবুয়েকে। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ঝলক দেখালেও দ্বিতীয় ইনিংসে আর মেলে ধরতে পারেনি নিজেদের। যার ফল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ২২৫ রানের হার।

হারারে টেস্টে লঙ্কানরা ৬ উইকেটে ২৪৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ৪১২ রান। জবাবে ১৮৬ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার মিডল অর্ডারে ধস নামলেও ওপেনার দিমুথ করুণারত্নের দুর্দান্ত সেঞ্চুরিতে দাঁড়িয়ে যায় সফরকারীরা। করুণারত্নে করেছেন ১১০ রান। সঙ্গে ধনাঞ্জন ডি সিলভার ৬৪ রানে ভর দিয়ে ২৪৭ রানে ইনিংস ঘোষণা করে তারা। জবাবে লঙ্কান বোলারদের তোপের মুখে এলোমেলো হয়ে যায় জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া অধিনায়ক গ্রায়েম ক্রেমার সর্বোচ্চ ৪৩ রান করেছেন। হারলেও তাই ম্যাচ সেরা হয়েছেন ক্রেমারই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে