বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাফুফেকে ২০হাজার ডলার জরিমানা করল এএফসি

footballaf

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ২০হাজার ডলার জরিমানা করেছে এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এএফসি। বুধবারই মালয়েশিয়ায় শুরু হতে যাওয়া প্রথম সলিডারিটি কাপ থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় এই শাস্তি পেল বাফুফে।

বাফুফেকে ৩০ দিনের মধ্যে জরিমানার এই অর্থ পরিশোধ করার নির্দেশ দেয়া হয়েছে। সিদ্ধান্তটা এএফসি নিয়েছে তাদের ২৮ অক্টোবরের ডিসিপ্লিনারি কমিটির সভায়। তবে মাত্র গতকালই এএফসির ওয়েবসাইটে এই শাস্তির ঘোষণা দেয়া হয়।

“বাফুফেকে এএফসি সলিডারিটি কাপের আইনের ৬.৩.২ ধারা অমান্য করার জন্য ২০হাজার মার্কিন ডলার জরিমানা দেয়ার নির্দেশ দেয়া হলো।” ওয়েবসাইটে জানানো হয়, “বাফুফেকে জানানো হচ্ছে যে এই নির্দেশ অমান্য করলে আরো বড় শাস্তি দেয়া হবে।”

এএফসি সলিডারিটি কাপ সাত দেশের মধ্যে অনুষ্ঠিত হওয়ার নিয়ম করা হয়েছে। এই দেশগুলো এশিয়ান কাপ বাছাইয়ের চূড়ান্ত লেগে যেতে ব্যর্থ হয়েছে। এই আসরে খেলার জন্য এন্ট্রি পাঠিয়েছিল। সেটি ভুটানের সাথে প্লে-অফ বাছাই খেলার আগে।

কিন্তু পরে বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন সলিডারিটি কাপে দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেন। খেলোয়াড়রা পেশাদার লিগে ক্লাবের হয়ে খেলতে ব্যস্ত বলেই এই সিদ্ধান্ত নেন সালাউদ্দিন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ