বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর রাইডার্সে ওপেনিং করবেন আফ্রিদি?

image-5760স্পোর্টস ডেস্ক : শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। বিদেশি তারকারাও ঢাকায় ফিরতে শুরু করেছেন।

রংপুর রাইডার্স এবার দলে ভিড়িয়েছেন বিশ্বের নামকরা অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে। বুধবার বিকাল সাড়ে ৩টায় ঢাকায় আসছেন সাবেক এই পাক অধিনায়ক।

এদিকে পাক গণমাধ্যমকে আফ্রিদি জানিয়েছে, ‘রংপুর রাইডার্সের হয়ে ওপেনিং করতে পারেন তিনি। তাছাড়া রংপুর রাইডার্সের কর্মকর্তারাও তাঁকে ওপেনিং করাতে চান।

আফ্রিদি ছাড়াও বিপিএলে রংপুর রাইডার্সের হলে খেলবেন পাক ক্রিকেটার শারজিল খান, নাসির জামশেদ ও সচিত্র সেনানায়েকে। দেশি খোলোয়াড়দের মধ্যেও রয়েছে পূর্ণতা। সৌম্য সরকার, আরাফাত সানি, রুবেল হোসেন, সোহাগ গাজীর মতো ক্রিকেটার নিয়ে দল গড়েছে রংপুর।

প্রসঙ্গত, উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে ও নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংস। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটানস। টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৯ ডিসেম্বর।

একনজরে রংপুর রাইডার্স :

সৌম্য সরকার (আইকন), মোহাম্মদ মিঠুন ও আরাফাত সানি, রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মুক্তার আলী, মেহরাব হোসেন জোসি, শাহবাজ চৌহান (বাংলাদেশ); শহীদ আফ্রিদি (পাকিস্তান), শারজিল খান (পাকিস্তান), বাবর আজম (পাকিস্তান), মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান), দাসুন শানাকা (শ্রীলঙ্কা), গিড্রন পোপ (ওয়েস্ট ইন্ডিজ), রিচার্ড গ্লিসন (ইংল্যান্ড), নাসির জামশেদ (পাকিস্তান), সচিত্র সেনানায়েকে (শ্রীলঙ্কা), গিহান রুপাসিঙ্গে (শ্রীলঙ্কা)।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত