বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার টেস্টেও ক্যারিবীয়দের পেছনে ফেলার মওকা

bd-test_copyস্পোর্টস ডেস্ক : ওয়ানডের পর টেস্টেও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলার দারুণ সুযোগ তৈরি হয়েছে টাইগারদের সামনে।

ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে ১০৮ রানের ঐতিহাসিক জয় এ সুযোগ এনে দিয়েছে। তবে তা নির্ভর করছে যদি-কিন্তুর ওপর।

অবশ্য মুশফিক বাহিনীর সামনে সুযোগ ছিল নিজেদের সামর্থ দিয়ে অবস্থান ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে আটে নিয়ে আসার।

কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কোটি দর্শককে শেষপর্যন্ত কাঁদিয়ে ২২ রানে হারে টাইগাররা। এতে টেস্টে নিজেদের অবস্থান পরিবর্তনের সুযোগ হাতছাড়া হয়।

বাংলাদেশ ১-০ বা ২-০ ব্যাবধানে সিরিজ জিততেই একধাপ এগিয়ে যেতো।

তবে আরও একটি সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। তালিকার অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্ট খেলছে পাকিস্তানের সঙ্গে। তাদের রেটিং পয়েন্ট ৬৭।

অপরদিকে বাংলাদেশ ইংল্যান্ডের সঙ্গে ১-১ সমতায় শেষ করেছে সিরিজ। টাইগারদের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৬৫-তে।

পাকিস্তান যদি ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ও শেষ টেস্টে হারাতে পারে তবেই তারা নিচে নেমে যাবে বাংলাদেশের। টাইগাররা এগিয়ে যাবে ৮ নম্বরে।

বর্তমানে ভারত রয়েছে রেটিংয়ের শীর্ষে, ১১৫ পয়েন্ট নিয়ে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ