,

বাংলাদেশে এসে সবার খেলা উচিত : কুক

alastair-cookস্পোর্টস রিপোর্টার : ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে কিনা তা নিয়ে কম জলঘোলা হয়নি। অথচ সফরের শেষ টেস্টে চরম হারের পরও ইংলিশ টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক বললেন, ‘এই জয় সত্যিই বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ কিছু। মাঝে মধ্যে একটি খেলাতে অনেক কিছুই বড় হয়ে ওঠে। আমার মনে হয়, এই দেশে (বাংলাদেশ) খেলতে আসা সবারই উচিত।’

বাংলাদেশে যখন নিরাপত্তা ঝুঁকির ধোঁয়া তুলে টিম অস্ট্রেলিয়া সফর বাতিল করল, তখন একটি সফল সিরিজ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে একথা বললেন স্বয়ং এই ইংলিশ অধিনায়ক।

শুরুতে ব্রিটিশ গণমাধ্যমে দাবি করা হচ্ছিল, নিরাপত্তার বিষয়টি না তুলে সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকার অজুহাত দেয়ে বাংলাদেশ সফর বাতিল করবেন অ্যালিস্টার কুক। এরপরই তিনি সংবাদ মাধ্যমে জানিয়ে দেন, বাংলাদেশ সফরে তিনি থাকছেন। যা দেখে অন্য ক্রিকেটারও বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছে দেন।

কুক বলেন, ‘এই সফরের আগে নিরাপত্তা নিয়ে অনেক কথা হয়েছে। এখানে আসা আদৌ উচিত হবে কি না, এসব নিয়েও কথা হয়েছে। কিন্তু আমার খুব ভালো লাগছে যে আমি বাংলাদেশে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিতে পেরেছি। আমি এখানে আসতে পেরে সত্যিই গর্বিত।’

তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রিকেট উন্নয়ন সত্যিই দারুণ। ঘরের মাঠে তারা খুবই শক্তিশালী দল। যার প্রমাণ তারা দিলো। এই জয় তাদের ক্রিকেটর জন্য অনেক বড়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে