,

কোচের ধমকেই বিরতির পর বদলে গেল বাংলাদেশ!

bd-teamস্পোর্টস ডেস্ক : “বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা অসাধারণ একটা মুহূর্ত। এই ম্যাচে এত উত্থাণ-পতন ছিল যে বোঝা যাচ্ছিল না কে জিতবে।” রবিবার ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ১০৮ রানের জয় তুলে নেওয়ার পর বলছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশ অধিনায়ক চা বিরতির সময়ের কথাও তুলে ধরলেন, “চা বিরতির সময় কোচ রেগে আগুন হয়েছিলেন। আমরা ভালো বল করত পারছিলাম না। এরপর বোলাররা ভালো জায়গায় বল করলো। দারুণ করলো। বোলাররা অসাধারণ এক কাজ করলো।”

আসলে চা বিরতির সময় ভয় ধরানোই ছিল অবস্থাটা। কোনো উইকেট না হারিয়ে ১০০ রান ইংল্যান্ডের। তাদের সামনে ২৭৩ রানের টার্গেট। চট্টগ্রামের মতো এখানেও মুঠো গলে জয় বেরিয়ে যাওয়ার শঙ্কা। কোচ চন্দিকা হাতুরাসিংহে বোলারদের তখন বেশ একহাত নিয়েছিলেন। এবং চা বিরতির পর মেহেদী হাসান মিরাজ ৬ ও সাকিব আল হাসান ৪ উইকেট নিলেন। আর ২২.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ইংল্যান্ড অল আউট ১৬৪ রানে!

১২ উইকেট নিয়ে ম্যাচের সেরা মেহেদী। ১৯ উইকেট নিয়ে ১-১ এ ড্র করা সিরিজের সেরা খেলোয়াড়ও মেহেদী। তবে ক্যারিয়ারের প্রথম সিরিজে তার কাছ থেকে এই চমক আশা করেনি কেউ। এমনকি মুশফিকও না। “মেহেদী যে এতটা আলো ছড়াবে তা আমরা ভাবিনি। সে ভালো ব্যাটসম্যানও। বাংলাদেশের দারুণ এক অল রাউন্ডার সে হবে বলে আশা করা যায়।”

তবে প্রায় ১৫ মাস পর টেস্ট সিরিজ খেলার সুযোগ পাওয়া বাংলাদেশ অধিনায়ক আরো টেস্ট খেলার আকুতিটা জানিয়ে রাখলেন। “আমরা আরো বেশি টেস্ট খেললে আরো ভালো ফল করতে পারবো বলে আশা রাখি।” মুশফিক বলেছেন, “আশা করি আইসিসি ও অন্য বোর্ডগুলো আমাদের আরো সিরিজ খেলার সুযোগ করে দেবে। ইংল্যান্ড বোর্ডকে ধন্যবাদ এখানে আসায়। ধন্যবাদ নিরাপত্তা দলকেও।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে