,

হারের পর যা বললেন হতাশ অ্যালিস্টার কুক

 

স্পোর্টস ডেস্ক :১৮৭৭ সালে প্রথম টেস্ট ম্যাচ খেলে ইংল্যান্ড। ইংল্যান্ডের ১২৩ বছর পর টেস্ট খেলা শুরু করে বাংলাদেশ।২০০৩-০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। এই সিরিজের আগে বাংলাদেশের বিপক্ষে ৮টি টেস্ট খেলেছিল ইংল্যান্ড। তার সবগুলোতেই জিতেছিল ইংলিশরা।

cook1477827987
এবার অবশ্য ব্যতিক্রম হয়ে দেখা দিল। চট্টগ্রাম টেস্ট জিতে নিয়ে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখার প্রত্যয় নিয়ে ঢাকা টেস্টে মাঠে নেমেছিল ইংল্যান্ড। কিন্তু সেটা আর হয়নি। মেহেদী হাসান মিরজা ও সাকিব আল হাসানের বোলিং ভেল্কিতে ঢাকা টেস্টের তৃতীয় দিনেই ১০৮ রানের দারুণ এক জয় পায় বাংলাদেশ। যা ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক বলেন, ‘২৭০ রান তাড়া করা খুবই কঠিন কাজ ছিল। সম্ভবত আজ আমরা এই পরিবেশে আমাদের অনভিজ্ঞতার পরিচয় দিয়েছি। যখন বল ঘুরতে শুরু করে তখন আমরা সেটাকে থামাতে পারি না। আমি নিশ্চিত তারাও এই রান তাড়া করে জিততে পারত না। অবশ্য এতো রান হতোও না। আমরা চার-পাঁচটা সুযোগ নষ্ট করেছি।’

তিনি আরো বলেন, ‘এই টেস্ট থেকে আমরা অনেক কিছু শিখেছি। এই টেস্টের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। যদি আমরা ভুল থেকে শিখতে পারি। এখানে আমাদের সুযোগ ছিল। গতকাল বিকেলে আমরা ভালো বল করতে পারিনি। তার উপর সময় সময় আমরা অনেক উইকেট হারিয়েছি। তবে আমাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলতে পারেন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে