১২৯ বছরের অক্ষত রেকর্ড এখন টাইগার মিরাজের

mirajbg20161030105210চট্টগ্রামে টেস্ট অভিষেকে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন মিরাজ। ঢাকায় দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান। আজ আরও ৬ উইকেট নিয়ে ১২৯ বছরের রেকর্ড ভাংলেন  মিরাজ। সব মিলিয়ে মিরাজের পকেটে এখন ১৯ উইকেট।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছেন সদ্য ১৯-এ পা রাখা এই তরুণ। এবার তার সামনে বিশ্ব রেকর্ড গড়ার হাতছানি। দ্বিতীয় ইনিংসে ৬ ইংলিশ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে ১২৯ বছরের অক্ষত রেকর্ড ভাঙলেন মিরাজ।

১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার জন জেমস ফেরিস অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছিলেন।

অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট
নাম                     দল             প্রতিপক্ষ         উইকেট         গড়

মেহেদি মিরাজ         বাংলাদেশ        ইংল্যান্ড           ১৯

জন জেমস ফেরিস    অস্ট্রেলিয়া       ইংল্যান্ড             ১৮         ১৩.৫০
চার্লি টার্নার            অস্ট্রেলিয়া       ইংল্যান্ড            ১৭          ৯.৪৭
অ্যাডাম হাকলি        জিম্বাবুয়ে        নিউজিল্যান্ড        ১৬         ২৩.১৮
টম কেন্ডাল            অস্ট্রেলিয়া       ইংল্যান্ড            ১৪         ১৫.৩৫
স্কলিফিল্ড হাই          ইংল্যান্ড        দক্ষিণ আফ্রিকা      ১৪         ১৫.৭১

 

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক