,

১৯-এ এত কিছু!

254236-3স্পোর্টস রিপোর্টার : বয়স মাত্র ১৯। মেহেদী হাসান মিরাজের ছোট্ট কাঁধটায় সওয়ার হয়েই ধীরে ধীরে বাংলাদেশ এগিয়েছে জয়ের দিকে। চট্টগ্রাম টেস্টে ঘূর্ণির ঐন্দ্রজালে এলোমেলো করে দিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ২২ রানে হেরে যাওয়ায় যদিও সেই সাফল্য শতভাগ উপভোগ করতে পারেননি মিরাজ। কিন্তু ঢাকা টেস্টে তাঁর স্পিন জাদুতে এসেছে বাংলাদেশের এই ঐতিহাসিক জয়। দেশের পক্ষে এক সিরিজে সবচেয়ে বেশি—১৯ উইকেট তুলে নেওয়ার গৌরব তাঁরই। সবচেয়ে কম বয়সে টেস্টে ১০ উইকেট নেওয়ার ছোট্ট তালিকাতেও নাম তুলেছেন।
এক টেস্টে সবচেয়ে কম বয়সে ১০ উইকেট নেওয়ার তালিকায় মিরাজ আছেন পাঁচে। এ তালিকায় সবার ওপরে বাংলাদেশেরই এনামুল হক জুনিয়র। ২০০৫ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে বাঁহাতি স্পিনার যখন ১২ উইকেট নিয়েছিলেন তাঁর বয়স ১৮ বছর ৪০ দিন।
এই তালিকায় দুইয়ে আছেন ওয়াসিম আকরাম। ১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে ডানেডিন টেস্টে দুই ইনিংসে ৫টি করে উইকেট নিয়েছিলেন এই পাকিস্তান কিংবদন্তি। ভারতের সাবেক লেগ স্পিনার লক্ষণ শিবরাম কৃষ্ণাণ ১৯৮৪ সালের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টে ১২ উইকেট নিয়েছিলেন ১৮ বছর ৩৩৩ দিনে। ১৯৯০ সালের অক্টোবরে লাহোর টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়াকার ইউনিস ১০ উইকেট নিয়েছিলেন ১৮ বছর ৩৩৬ দিনে। ১৯ বছর ৫ দিন বয়সী মিরাজ আছেন এর পরই।
ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজটা নানা কারণেই মনে থাকবে বাংলাদেশের। তবে সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবেন বোধ হয় মিরাজই। ইংল্যান্ডও মনে রাখবে তাঁকে। ১৯ বছরের এই স্পিনার স্পিন-বিষে যেভাবে নীল করলেন ইংলিশদের, তাঁকে মনে না রাখার তো কোনো কারণ থাকতে পারে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে