বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা চেস্টেও মিরাজের পাঁচ উইকেট

mehedi

স্পোর্টস ডেস্ক : মূলত ব্যাটিং অলরাউন্ডার হিসেবে পরিচিত মেহেদি হাসান মিরাজ। কিন্তু টেস্ট দলে তিনি ডাক পেয়েছেন বোলার হিসেবে। কারণ অফ স্পিন বোলার হিসেবে তার ভালই পরিচিতি আছে। আর তাই ব্যাটিং অলরাউন্ডার হয়েও বল হাতেই বার বার জ্বলে উঠছেন তিনি।

চট্টগ্রাম টেস্টে অভিষেকেই ছয় উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছিলেন নিজের জাত। এবার ঢাকা টেস্টেও মেহেদি হাসান তুলে নিলেন পাঁচ উইকেট । প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট অভিষেকেই টানা দুই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার বিরল রেকর্ড এখন এই ডানহাতি অপস্পিনার মেহেদি হাসান মিরাজের দখলে।

বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ২২০ রানে অলআউট হয়। আর তাই টেস্টে টিকে থাকতে বোলারদের দিকেই তাকিয়ে ছিল বাংলাদেশ। যথারীতি ইনিংসের শুরুটা করেছিলেন মেহেদি হাসান মিরাজ। আগের দিনই কুক-ব্যালেন্সকে আউট করে ইঙ্গিত দিয়েছিলেন বড় কিছুর। আজ সকালেই মঈন আলীকে ফেরান মেহেদি। এরপর জনি ব্যারিস্টো কে এলবিডাব্লুউ এর ফাঁদে ফেলেন। এরপর অভিষিক্ত জাফর আনসারীকে  স্লিপে ক্যাচ দিতে বাধ্য করে ক্যারিয়ারের তিন ইনিংসের দুটিতেই ৫ উইকেট শিকারের কীর্তি গড়ে ফেললেন মেহেদী। তার কীর্তিতেই এমনকি লিড নেওয়ার ভাবনা বাংলাদেশের।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত