,

এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই : তামিম ইকবাল

tamimস্পোর্টস ডেস্ক : মাত্র এক উইকেট হারিয়ে ১৭১ রান- ঢাকা টেস্টে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। অথচ ৪৯ রানে যোগ করতেই বাকি নয় উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। এমন ব্যর্থতার উত্তরে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল বললেন, ‘সত্যি কথা বলতে কি, যেভাবে আমাদের নয়জন ব্যাটসম্যান আউট হয়েছে, এর উত্তর আমার কাছে নেই।`

আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তামিম আরো বলেন, `আমাদের ব্যাটসম্যানরা যেভাবে আউট হয়েছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের আরো সতর্ক হয়ে খেলা উচিত ছিল।’

বাংলাদেশ দলের সহ-অধিনায়ক বলেন, ‘আমাদের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে -এটা অস্বীকার করার উপায় নেই। তবে প্রতিপক্ষ দলও ভালো বল করেছে। আমাদের কিছু ভুল ছিল বলেই বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি।’

আরো ১০০ রান যোগ করতে পারলে ভালো হতো বলে মনে করেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘যেভাবে আমার শুরু করেছিলাম, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভালোই হতো। অন্তত পক্ষে আরো ১০০ রান যোগ করতে পারলে ভালো হতো। হয়তো লিড নেওয়া সম্ভব হতো।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে