,

ব্যাটিং বিপর্যয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ!

photo-1477651106-550x366স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাটিং বিপর্যয় হরহামেশাই হয়ে থাকে। কিন্তু এমন ব্যাটিং বিপর্যয় খুব কমই দেখেছে ক্রিকেট দুনিয়া। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে শুরুটা দারুণ করলে শেষটা একেবারেই বাজে হয়েছে বাংলাদেশের। চরম ব্যাটিং বিপর্যয় দেখিয়েছে স্বাগতিক দল।
শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ১৭১ রান তুলেছিল এক উইকেট হারিয়ে। সে দলটি কিনা ৪৯ রান যোগ করতে বাকি নয় উইকেট হারিয়ে বসে। ২২০ রানে প্রথম ইনিংস শেষ হয় তাদের।
ব্যাটিং বিপর্যয়ের দিক থেকে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের জন্য একটি বাজে রেকর্ডই। আর অবস্থানের দিক থেকে বিচার করলে তা আছে দ্বিতীয় স্থানে।
ক্রিকেট বিশ্ব ২০০৯ সালে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় ব্যাটিং বিপর্যয় দেখিছল। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাকিস্তান প্রথমে এক উইকেট হারিয়ে ২৮৫ রান করেছিল। ৩৫ রান তুলতেই বাকি নয় উইকেট হারিয়ে বসে তারা।
টেস্ট ক্রিকেট ইতিহাসে এমন ধ্বংস ক্রিকেট দুনিয়া প্রথম দেখেছিল ১৯৬০ সালে। সেটিও অবশ্য পাকিস্তানের। ভারতের বিপক্ষে সে ম্যাচে পাকিস্তান প্রথমে ৩০১ রান করেছিল এক উইকেট হারিয়ে। তারা বাকি নয় উইকেট হারায় ৪৯ রানে।
মজার বিষয় এই তিনটি চরম ব্যাটিং বিপর্যয়ের রেকর্ড হয়েছিল এই উপমহাদেশেই। পাকিস্তানের পথ ধরে এবার বাংলাদেশও সেই রেকর্ড গড়ল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে