,

সাব্বিরের অসুস্থতা নিয়ে শঙ্কা নেই

1477301390জ্বর ও পেটের ব্যথা নিয়ে চট্টগ্রাম টেস্ট খেলেছেন সাব্বির রহমান। অসুস্থতা নিয়েই ব্যাট করেছেন দুই ইনিংসে। চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেনও ব্যথাটা সঙ্গী করে। তবে আপাতত ব্যথা কমেছে। পরীক্ষায় গুরুতর কিছু ধরাও পড়েনি। মিরপুর টেস্টে সাব্বিরকে পাওয়া নিয়ে শঙ্কা আছে সামান্যই।
ব্যথা নিয়েই চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বীরোচিত এক ইনিংস খেলেছেন সাব্বির। এই ব্যথা তাকে ভুগিয়েছে আগেও। চট্টগ্রামে তাকে চিকিৎসক দেখানো হয়েছিল। ঢাকায় ফেরার পর আরেক দফা চিকিৎসকের কাছে নেওয়া নয়, নানা পরীক্ষা করা হয়।

বুধবার দলের অনুশীলনে ছিলেন না সাব্বির। তবে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানালেন, শঙ্কার তেমন কিছু নেই।

“সাব্বিরের সমস্যাটি মূলত গ্যাস্ট্রিকের সমস্যা। আমরা যে রকম ভাবছিলাম, সে রকম গুরুতর কিছু ধরা পড়েনি। আজকেই এন্ডোস্কপি করানো হয়েছে। সাধারণ গ্যাস্ট্রিকের ব্যথাই। খাদ্যাভ্যাসসহ কিছু ব্যাপারে ডাক্তার ওকে পরামর্শ দিয়েছেন, সেসব মেনে চলতে হবে।”

“এন্ডোস্কপি করানো হয়েছে বলেই আজকে অনুশীলনে নেই। এমনিতে ব্যথা অনেক কমে গেছে। কালকেই সে পুরোপুরি অনুশীলন করতে পারবে বলে আশা করছি।”

সাব্বিরের অসুস্থতার কারণেই মূলত মিরপুর টেস্টের স্কোয়াডে কাভার হিসেবে রাখা হয়েছে মোসাদ্দেক হোসেনকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে