বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুযোগ পেলে সেরা বোলিংটাই করবো : শুভাশিষ

shubashishbg20161026062557ক্রিকেটার হিসেবে জাতীয় দলের খেলার স্বপ্ন দেখেন শুভাশিষ রায়। ইংল্যান্ডের বিপক্ষে সেই স্বপ্ন পূরণ হতে চলছে এই তরুনের। তবে কন্ডিশনের ওপর নির্ভর করছে শুভাশিষের অভিষেকের বিষয়টা।

ঢাকা টেস্টে দুই পেসার নিয়ে খেলবে বাংলাদেশ? নাকি স্পিন উইকেট হলে একজন পেসার খেলানো হবে? সেক্ষেত্রে কামরুল ইসলাম রাব্বি খেলবেন? নাকি শুভাশিষ রায়ের স্বপ্নটা পূরণ হয়ে যাবে? তাছাড়া দুই পেসার নিলে তো শুভাশিষের অভিষেক হয়ে যাচ্ছে, এটা বলা বাহুল্য।

ঢাকা টেস্টের একাদশে সুযোগ পেলে নিজের সর্বোচ্চটাই ঢেলে দিতে চান তিনি। বলেন, ‘জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়ে আমি রোমাঞ্চিত। জাতীয় লিগে ভালো করার পর আশায় ছিলাম জাতীয় দলে ডাক পেতে পারি। এবার একাদশে সুযোগ পেলে নিজের সেরা বোলিংটাই করবো।’

প্রসঙ্গত, শুভাশীষ রায়ের বয়স ২৮ ছুঁইছুঁই। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৫১টি। নামের পাশে যোগ করেছেন ১৩৬টি উইকেট। লিস্ট-এ ক্রিকেটে ৪৭ ম্যাচ খেলে নিয়েছেন ৫৮ উইকেট। ১১টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলে পকেটে পুরেছেন ১৬ উইকেট।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত