বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালন ডি’অর এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

1123466স্পোর্টস ডেস্ক : ব্যালন ডি’অর ২০১৬ পুরস্কার প্রদানের সময় সন্নিকট। তার আগে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে বরাবরের মতোই স্থান পেয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও ব্রাজিল তারকা নেইমার। সোমবার ফ্রান্স ফুটবল ম্যাগাজিন পাঁচজন করে মোট ছয় ধাপে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। গত মৌসুমজুড়ে অসাধারণ সাফল্য পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। তাই এবার সেই বেশি এগিয়ে রয়েছেন এই দৌড়ে। ক্লাবের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর গত জুলাইয়ে দেশকে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে নেতৃত্ব দেন তিনবারের র্বষসেরা এই ফুটবলার।

এ ছাড়া পাঁচবারের বর্ষসেরা মেসিরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে ষষ্ঠবারের মতো এ পুরস্কারটি জেতার। বার্সেলোনার হয়ে কোপা দেল রে ও লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। গত জুনে কোপা আমরেকিার ফাইনালেও উঠেছিল আর্জেন্টিনা। গত বছরের বর্ষসেরার এই লড়াইয়ে তৃতীয় হয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। কোপা আমেরিকায় না খেললেও দেশকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে সোনা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আর ক্লাবের হয়ে তার পারফরমেন্সও ছিল বেশ দুরন্ত।

বার্সার আরেক তারকা লুইস সুয়ারেসও আছেন এই তালিকায়। তিনিও দুরন্ত একটি মৌসুম পার করেছেন। সংক্ষিপ্ত এ তালিকায় রিয়াল মাদ্রিদের ছয়জন, বার্সেলোনা-অ্যাতলেতিকো মাদ্রিদ-বায়ার্ন মিউনিখের চারজন, জুভেন্তাসের তিনজন, ম্যানইউ-লিচেস্টার সিটি-ম্যানসিটির দুজন, স্পোর্তিং লিসবন-বুরুশিয়া ডর্টমুন্ড-টটেনহাম হটস্পারের একজন করে খেলোয়াড় স্থান পেয়েছেন।

২০১৬ ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা :
ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), লিওনেল মেসি (বার্সেলোনা), নেইমার (বার্সেলোনা), লুই সুয়ারেস (বার্সেলোনা), গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ), আতোয়ান গ্রিজমান (অ্যাতলেতিকো মাদ্রিদ), পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), পিয়েরে-এমেরিক আউবামেয়াং (বরুসিয়া ডর্টমুন্ড), জানলুইজি বুফ্ফন (জুভেন্টাস), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (জুভেন্টাস), দিয়েগো গদিন (অ্যাতলেতিকো মাদ্রিদ), গঞ্জালো হিগুয়েন (জুভেন্টাস), জ্লাতান ইব্রাহিমোভিচ (ম্যানচেস্টার ইউনাইটেড), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), কোকে (অ্যাতলেতিকো মাদ্রিদ), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), রবার্তে লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ), হুগো লরিস (টটেনহাম হটস্পার), রয়াদ মাহরেজ (লিচেস্টার সিটি), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), দিমিত্রি পায়েত (ওয়েস্ট হ্যাম), পেপে (রিয়াল মাদ্রিদ), রুই পাত্রিসিও (স্পোর্তিং লিসবন), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), জেমি ভার্ডি (লিচেস্টার সিটি), আর্তুরো ভিদাল (বায়ার্ন মিউনিখ)।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ