,

আরেকটি সিরিজ জয়ের সামনে পাকিস্তান

253999স্পোর্টস ডেস্ক : ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দাঁড়াতেই পারেনি। দুটি সিরিজেই ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। প্রথম টেস্টে পাকিস্তানকে অবশ্য জিততে হয়েছিল বেশ লড়াই করে। তবে দ্বিতীয় টেস্টে বোধহয় তেমন কষ্ট করতে হবে না স্বাগতিক দলকে।

আবুধাবিতে জয় তুলে নিতে আগামীকাল শেষ দিনে পাকিস্তানের চাই ছয় উইকেট। অন্যদিকে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে আরো ২৮৫ রান। ৪৫৬ রানের কঠিন লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ চার উইকেটে ১৭১ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে অতিথি দল।

প্রথম ইনিংস শেষেই বোঝা যাচ্ছিল, আরেকটি জয়ের পথে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। ২২৮ রানের লিড পেলেও ক্যারিবীয়দের ফলো-অন করায়নি তারা। বরং ব্যাট করতে নেমে গিয়েছিল আবার। আজ এক উইকেটে ১১৪ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে দু্ই উইকেটে ২২৭ রান তুলে। সর্বোচ্চ ৭৯ রান এসেছে আজহার আলীর ব্যাট থেকে। আসাদ শফিক ৫৮ আর ইউনুস খান অপরাজিত ছিলেন ২৯ রানে।

দুরূহ লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ৬৭ রান করে দলকে কিছুটা আশা দেখালেও নট আউট থেকে দিন শেষ করতে পারেননি ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট। জারমেইন ব্ল্যাকউড ৪১ আর রস্টন চেজ ১৭ রান নিয়ে ব্যাট করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে