বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কষ্ট ভেঙে পড়েন সাব্বির

114528sabbir-_kalerkantho_pictureম্যাচের শেষ রিভিউটা পক্ষে গেল। ইংল্যান্ডের খেলোয়াড়রা তখন মুক্তির আনন্দে মাতোয়ারা। ঠিক সেই সময়ই একটি ছবি চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের হারের প্রতীক হয়ে রইল। ৩ স্টাম্পের ১টি পড়ে আছে পাশে। সাব্বির রহমান ব্যাটের ওপর ভর করে মাথা নত করে বসে আছেন আরো ভাঙা মন নিয়ে। ৩৩ রান! জয় করলেই ইতিহাস। কিন্তু ২৩ রানের দুঃখ। টেস্ট অভিষেকেই এতটা দুঃখ পাবেন তা হয়ত ভাবেননি সাব্বির।

২৮৬ রানের অসম্ভব লক্ষ্য জয় করে ইংল্যান্ডকে হারানোর হাতছানি ছিল। কিন্তু শেষ দিনে ৫৯ রান নিয়ে নামা সাব্বিরের সাথে সঙ্গ দেওয়ার মানুষ মিলল না। আর ২১ বলের মধ্যে ২৬৩ রানে শেষ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। হার ২২ রানের। এত কাছে! কিন্তু কত দূরে! ৬৪ রানে অপরাজিত সাব্বির কষ্টে নুয়ে পড়েন। কি লড়াইটাই না এই তরুণ ব্যাটসম্যান করে গেছেন এই ইনিংসে!

সাব্বির কষ্টে মুষড়ে পড়েন। ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের ১৩৪ টেস্টের ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা আগে হয়েছে। সাব্বিরের পাশে এসে দাঁড়ান। সান্ত্বনা দেন। ৯৯তম টেস্ট খেলা পেসার স্টুয়ার্ট ব্রড সর্বনাশটা করেছেন আগের বিকেলে। তিনিও চলে আসেন। সাব্বিরকে বোঝান। এটা তো খেলা। জীবনটা যে খেলার চেয়েও বড়!


সাব্বির উঠে দাঁড়ান। একটু একটু করে ড্রেসিং রুমের দিকে পা বাড়ান। কিন্তু ওই ২৩ রানের আক্ষেপটা যেন পাষান ভার হয়ে চেপে বসে ২৪ বছরের ব্যাটসম্যানের কাঁধে। তার ব্যাটের দিকেই যে তাকিয়ে ছিল ১৬ কোটি মানুষের সবুজ এই দেশটা! শেষ দুই ব্যাটসম্যানকে আগলে রেখে দেশের স্বপ্ন পূরণের ব্যর্থতার কষ্টই পুড়িয়ে চলে তাকে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত