বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নায়লা নাঈমের সঙ্গে বিজ্ঞাপন নিয়ে বিপাকে সাব্বির!

154850sabbirস্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের চরম সুসময়ে একটি খারাপ খবর এল মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমানের জন্য। মডেল নায়লা নাঈমের সঙ্গে একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনে কাজ করায় তিনি এখন মহাবিপাকে। সেই কোমল পানীয় প্রস্তুতকারী সংস্থার সাথে তার চুক্তি বাতিল করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্কার পানীয় নিয়ে করা সাব্বিরের বিজ্ঞাপনটি ব্যাপক আলোচনায় আসার পর ই-মেইলের মাধ্যমে সাব্বিরকে এই নির্দেশ দিল বিসিবি।

কোমল পানীয়র এই বিজ্ঞাপনটিতে সাব্বিরের সহশিল্পী হিসেবে কাজ করেছেন আলোচিত-সমালোচিত মডেল নায়লা নাঈম। যে কারণে বিষয়টি অনেকেই ভাল চোখে দেখেননি। বিষয়টি নিয়ে বিসিবিও অস্বস্তিকর অবস্থায় ছিল।এ কারণে সব টিভি চ্যানেলে বিজ্ঞাপনটির প্রচার বন্ধ করারও নির্দেশ দেয় বিসিবি। এমনকি অস্কারের সঙ্গে চুক্তি বাতিল করতে সাব্বিরকে আদেশ দেয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে।

কোমল পানীয়র ওই বিজ্ঞাপনটিতে দেখা যায়, সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে সাব্বিরকে পাওয়া যাচ্ছে না। এ সময় এক পুলিশ অফিসারকে (নায়লা নাঈম) দায়িত্ব দেয়া হয় তাকে খুঁজে বের করার। শেষ পর্যন্ত সাব্বিরের বাড়িতেই তাকে খুঁজে পায় নায়লা নাঈম। এতে বিশেষ আপত্তিকর কিছু চোখে পড়েনি।

তবে বিসিবির মতে, বিজ্ঞাপনটি অমার্জিত ও কুরুচিপূর্ণ। বাংলাদেশের সংস্কৃতি অনুযায়ী এখানে কিছু আপত্তিকর দৃশ্য রয়েছে। এতে বিসিবির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করা হয়েছে। সেইসঙ্গে ভবিষ্যতে বিজ্ঞাপনচিত্রে কাজ করার আগে বিসিবির অনুমতি নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

বিষয়টি সম্পর্কে উক্ত কম্পানির কর্মকর্তা আনিসুর রহমান বলেন, “আমরা সব নিয়ম মেনেই সাব্বিরকে বিজ্ঞাপনের জন্য মনোনয়ন করেছিলাম। তাকে বিজ্ঞাপনের স্ক্রিপ্ট, বিপরীতে কে থাকছে সব জানিয়েছিলাম। এতদিন চলার পর হঠাৎ করেই এটা বন্ধ করতে গতকাল আমাদের একটি ই-মেইল দিয়েছে বিসিবি।”

চুক্তি বাতিল হলে প্রায় ৫ কোটি টাকা ক্ষতির সন্মুখীন হতে পারেন সাব্বির রহমান। উল্লেখ্য, বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যান বর্তমানে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলছেন। চট্টগ্রামে অনুষ্ঠিতব্য সেই টেস্টে এখন জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত