বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশাবাদী ওয়ালশ

jpgস্পোর্টস ডেস্ক : মাত্র ৬২ রানে পাঁচ উইকেট হারিয়ে যে ইংল্যান্ড ছিল চরম বিপাকে, দিনশেষে সেই দলটির স্কোর দাঁড়াল ২২৮ রান। হাতে আছে আরো দুই উইকেট। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে সফরকারী দলটি তাই লিড নিয়েছে ২৭৩ রানের। ম্যাচে এখন অনেকটাই ব্যাকফুটে স্বাগতিক বাংলাদেশ দল।

তারপরও এই ম্যাচে ভালো কিছু করার সম্ভাবনা দেখছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সাবেক এই কিংবদন্তি পেসার বলেন, ‘একটা ভালো জুটি গড়ে ইংল্যান্ড নিজেদের একটা মজবুত অবস্থানে নিয়ে গেছে। হয়তো তারা আরো ২০-৩০ রান যোগ করতে পারবে। তবে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করতে পারলে এই ম্যাচে আমাদের ভালো কিছু করা অসম্ভব নয়। দলের সাফল্যের ব্যাপারে আমি আশাবাদী।’

এর জন্য দ্বিতীয় ইনিংসে দুই তিনটি ভালো জুটি গড়তে হবে বলে মনে করেন বাংলাদেশ বোলিং কোচ, ‘এখন যে অবস্থায় আছে আমাদের জন্য ম্যাচটি জেতা খুব-একটা সহজ নয়। তবে জিততে হালে দ্বিতীয় ইনিংসে আমাদের যদি দু-তিনটি ভালো জুটি গড়তে হবে। ম্যাচে এখন যে কারোই জয়ের সম্ভাবনা রয়েছে।’

ম্যাচে এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৯৩ রান করেছিল। জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৪৮ রানে। প্রথম ইনিংসে তাই অতিথি দলটি লিড পেয়েছিল ৪৫ রানের। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ২২৮ রান করে করে তারা এগিয়ে যায় ২৭৩ রানে। ম্যাচের এখনো দুদিন বাকি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত