,

পাইলটকে ছাড়িয়ে মুশফিকের রেকর্ড

 

স্পোর্টস ডেস্ক :ডিসমিসালে খালেদ মাসুদ পাইলটকে ছাড়িয়ে গেছেন বাংলাদেশের টেস্ট দলপতি মুশফিকুর রহিম। ৮৮ ডিসমিসাল নিয়ে মুশফিক এখন বাংলাদেশি উইকেটকিপারদের মধ্যে সবার ওপরে।জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ৮৭ ডিসমিসাল নিয়ে দীর্ঘদিন শীর্ষে ছিলেন। ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত উইকেটের পেছনে ৪৪ টেস্টে ৭৮ ক্যাচ ও ৯টি স্টাম্পিং করেন পাইলট। এক ইনিংসে সর্বোচ্চ ৪টি ডিসমিসাল করেন তিনি।

mussi1477027204

৪৯ টেস্ট খেলা মুশফিক চট্টগ্রাম টেস্টে স্টুয়ার্ট ব্রডের ক্যাচ ধরে পাইলটকে ছাড়িয়ে গেছেন। ৮৮ ডিসমিসালে ৭৭টি ক্যাচ ও ১১টি স্টাম্পিং করেছেন টেস্ট দলপতি।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঈন আলীর ক্যাচ নিয়ে খালেদ মাসুদকে স্পর্শ করেন ‍মুশফিক। এরপর শুক্রবার মিরাজের বলে নেন ব্রডের ক্যাচ। এক ইনিংসে সর্বোচ্চ ৫টি ডিসমিসালের রেকর্ড আছে মুশফিকের।

খালেদ মাসুদ ও মুশফিকুর রহিমের পর টেস্টে উইকেটের পেছনে বেশি ম্যাচ দাঁড়ানোর সুযোগ হয়নি কোনো বিশেষজ্ঞ উইকেটরক্ষকের। মোহাম্মদ সেলিম ২ ম্যাচে ৪টি ডিসমিসালের মালিক। লিটন দাসের ঝুলিতে ৩ ম্যাচে ৩টি ডিসমিসাল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে