,

ইমরুলের পর ফিরে গেলেন মুমিনুলও

 

স্পোর্টস ডেস্ক : মঈন আলীর একই ওভারে আউট হয়েছেন ইমরুল কায়েস ও মুমিনুল হক। চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯৩ রানের জবাবে শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ।

bd-21477030772
সংক্ষিপ্ত স্কোর: লাঞ্চ বিরতিতে ১৩.৫ ওভারে বাংলাদেশ ২৯/২।

ব্যাট করছেন তামিম ইকবাল (৭)। ফিরে গেছেন মুমিনুল হক (০), ইমরুল কায়েস (২১)।

ইংল্যান্ডের ২৯৩ রানের জবাব দিতে নেমে শুরুতে দেখেশুনেই খেলছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। প্রথম ১০ ওভারে দুটি চার আসে ইমরুলের ব্যাট থেকে। তামিম তখনো বাউন্ডারি মারেননি। কিন্তু লাঞ্চের আগে মঈন আলীর এক ওভারেই ওলটপালট হয়ে যায় সবকিছু।

ওই ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে ফেরেন ইমরুল (৫০ বলে ২১)। টেস্টের আদর্শ ব্যাটসম্যান হিসেবে পরিচিত মুমিনুল ফেরেন তিন বল মোকাবিলা করে। রানের খাতা খোলার আগেই মঈনের বলে বেন স্টোকসকে ক্যাচ দিয়ে ফেরেন এই বাঁহাতি। দ্রুতই ২ উইকেট হারিয়ে তাই চাপে পড়ে যায় বাংলাদেশ। লাঞ্চের আগে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ২৯।

এর আগে দ্বিতীয় দিন প্রথম ঘণ্টা পার হওয়ার আগেই ২৯৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। অভিষেকে ৬ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে