,

আশঙ্কার পর ঢাকায় এসে সেই সমস্যায়ই পড়েছে ইংলিশরা

 

স্পোর্টস ডেস্ক :ঢাকায় দিনকাল খুব ভালো যাচ্ছে না ইংলিশদের। ঢাকায় এসে সেই সমস্যায়ই কাতরাচ্ছে ইংলিশরা। কড়া নিরাপত্তা বলয়ে রাখা হচ্ছে দুই দেশের ক্রিকেটারদেরই।এদেশের নিরাপত্তায় মুগ্ধ তারা। তবে চট্টগ্রামের আবহাওয়া ইংলিশদের মাথা ব্যথার কারণ। এর আগে এমনটাই আশঙ্কা করেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। এবার তার সাথে সুর মেলালেন ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ৬৮ রান করা মঈন আলীও।

ingland-binodon69

ইংলিশ এই তারকা অলরাউন্ডার জানালেন, প্রস্তুতি ম্যাচের মতো প্রথম টেস্টের প্রথম দিনে গরম তাদের বেশ ভুগিয়েছে। কেননা চট্টগ্রামের সাগরিকায় রোদ খুব ঝাঁঝালো। গা পুড়ে যাওয়ার মতোই। তাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ দিনের খেলাটা চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন মঈন।

আবহাওয়া নিয়ে প্রশ্ন করলে মঈন আলী বলেন, ‘কন্ডিশন খুব কঠিন। কারণ এটা টেস্ট ম্যাচ, এটা (গরম) পাঁচ দিনের ম্যাচে বেশ ভোগায়। প্রস্তুতি ম্যাচে এটা আমাদের বেশ ভুগিয়েছিল। এই টেস্টে মনোযোগ রাখাই কঠিন হয়ে পড়ছে। যতদূর সম্ভব আমি লড়াই চালিয়ে গেছি।’

এর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক কুক বলেছিলেন, ‘কন্ডিশনও খেলার একটা বড় অংশ। বাংলাদেশ ঘরের মাঠে খেলবে। অপরদিকে আমাদের খেলতে হবে ভিন্ন পরিবেশে। এখানকার রোদের ঝাঁঝালো তাপের সঙ্গে মানিয়ে নিয়েই পাঁচ দিন খেলতে হবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার ওপরই আমাদের স্বাভাবিক খেলাটা নির্ভর করছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে